আমিনুল হত্যা- সন্দেহভাজন ধরতে পুরস্কার ঘোষণা
পোশাক শ্রমিক নেতা আমিনুল ইসলাম হত্যায় জড়িত সন্দেহভাজন মোস্তাফিজুর রহমানের সন্ধান দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার দেয়া হবে জানিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়। আমিনুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন মোস্তাফিজুর রহমানের সন্ধান বা তার সম্পর্কে কোন তথ্য থাকলে…
বাজেটে যেসব পণ্যের দাম বাড়বে ও কমবে
চলতি ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে বেশ কয়েকটি পণ্যের দাম বাড়বে। এর মধ্যে রয়েছে গুঁড়াদুধ, গুঁড়া মসলা, লৌহজাত পণ্য, এলপিজি গ্যাস সিলিন্ডারসহ বেশ কয়েকটি পণ্য। এসব পণ্যের ওপর আমদানি শুল্ক বাড়ানোর প্রস্তাব করায় দাম বাড়ছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ প্রস্তাব করেন। বাজেটে গুঁড়াদুধ…
৫৫ হাজার ৩২ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ : ব্যয় ২,২২,৪৯১ কোটি টাকা
আগামী ২০১৩-১৪ অর্থবছরের জন্য ৫৫ হাজার ০৩২ কোটি টাকার ঘাটতি সংবলিত মোট ২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকার ব্যয় বাজেট সংসদে উপস্থাপন করা হচ্ছে। ৭ শতাংশ মূল্যস্ফীতি ধরে জাতীয় সংসদে মহাজোট সরকারের শেষ বাজেটটি উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর আগে সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ…




