Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
ঢাকা, ১৭ এপ্রিল: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার গভীর রাতে পাচারকালে বিপুল পরিমাণ তারকা কচ্ছপসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে ঢাকা বন বিভাগ ও কাস্টমস কর্তৃপক্ষ।
বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক ড. তপন কুমার দে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কচ্ছপগুলোকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৯০টি শিলা কচ্ছপ, ২৫টি কড়িকাইট্টা কচ্ছপ রয়েছে। এদের বহন করার বা পাচার করার অভিযোগে আটক হওয়া দুই ভারতীয় নাগরিক হলেন অভিজাত দাস ও জুলফিকার আলী হোসেইন।
অভিজাত ও জুলফিকার জানান, কচ্ছপগুলোকে দক্ষিণ ভারত থেকে সংগ্রহ করা হয়েছিল। থাইল্যান্ডের একটি বিমানযোগে (পিজি-৭৪৬) এগুলোকে থাইল্যান্ডে পাচার করার কথা ছিল।
তপন কুমার দে জানান, উদ্ধার হওয়া কচ্ছপগুলোকে কক্সবাজারের বঙ্গবন্ধু ডুলা হাজরা পার্কে ছাড়া হবে।
উল্লেখ্য, আন্তর্জাতিক প্রোটোকল ও বিদ্যমান বন্য প্রাণী আইন অনুসারে কচ্ছপসহ সব বন্য প্রাণীর বিপণন ও ব্যবসা সম্পূর্ণ নিষিদ্ধ।