Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
ঢাকা, ২৫ মার্চ: বিদেশী একটিসহ দেশী মোবাইল সার্ভিস প্রোভাইডার টেলিটক ছাড়াও তৃতীয় প্রজন্মের (থ্রিজি) সেবা প্রদানের সুবিধা পাচ্ছে আরও দুইটি প্রতিষ্ঠান।
দেশে সেবা প্রদানে বিদ্যমান পাঁচটি বহুজাতিক মোবাইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে লাইসেন্স পাবার ক্ষেত্রে এগিয়ে রয়েছে এয়ারটেল ও রবি। ফলে দেশের মোবাইল জায়ান্ট কোম্পানি গ্রামীণ ও বাংলালিংক আপাতত এই সুবিধা পাচ্ছে না।
অন্যদিকে বিদেশী প্রতিষ্ঠানের মধ্যে এই অনুমোদনের জন্য এগিয়ে রয়েছে ভারতের টাটা ও রিলায়েন্স।
এই দুইটি প্রতিষ্ঠানের মধ্যে অনুমোদন পাবে যে কোনো একটি মোবাইল সার্ভিস প্রোভাইডার।
টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি’র একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।
সেলুলার মোবাইল ফোন সার্ভিস (থ্রিজি/ফোরজি/এলটিই) রেগুলেটরি লাইসেন্স গাইড লাইন ২০১২ নীতিমালার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সূত্র মতে, আগামী সপ্তাহে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে অনুষ্ঠেয় বৈঠকে বিষয়টির পূর্ণ- অনুমোদন দেয়া হবে। আর নির্বাচিত এই অপারেটররা থ্রিজি লাইসেন্স গ্রহণের পর বিটিআরসির অনুমোদন নিয়ে তদের নেটওয়ার্ক ফোরজি বা লং টার্ম ইভ্যালুয়েশন- এলটিইতে উন্নীত করতে পারবে। এ জন্য কোম্পানিগুলো অতিরিক্ত কোনো অর্থ দিতে হবে না।
বার্তা২৪/আইএইচ/জিসা
FM Anis (Artist)
March 27, 2012 at 3:50 pm
Till now Grameen Phone network is best ,so GP should get it .