Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
অনেকে হয়তো গুগল প্লাসকে ভূতুরে একটা শহর হিসেবে আখ্যায়িত করবেন। কিন্তু আপনার সাথে একমত নয় গুগল। ব্যাপারটি যে সঠিক নয় সেটা জানাবার জন্য সম্প্রতি গুগল কিছু তথ্য প্রকাশ করেছে। নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে গুগল প্লাসের সদস্য, এমন ৫০ মিলিয়ন মানুষ প্রতিদিন ‘গুগল প্লাস এর বর্ধিত পণ্য’ ব্যবহার করে থাকে। প্রতিমাসে ব্যবহার করে ১০০ মিলিয়ন ব্যবহারকারী।
পত্রিকাটিকে গুগলের প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট ভিক গুণদর্তা জানিয়েছেন গুগলের ইতিহাসে গুগল প্লাস সবচেয়ে দ্রুত ব্যাপকতা লাভ করছে।
তবে প্রতিবেদনে গুগল একজন ব্যবহারকারী প্রতিদিন গুগল প্লাসে কতটা সময় ব্যয় করছে সে তথ্য দিতে ভুলে গিয়েছে। কমস্কোরের তথ্যানুযায়ী জানুয়ারি মাসে গুগল প্লাসে ব্যবহারকারী গড়ে ৩.৩ মিনিট সময় অতিবাহিত করেছে। ফেসবুকে করেছে ৭.৫ ঘণ্টা। আর এ তথ্য জানার পর বিখ্যাত পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল সামাজিক যোগাযোগের এই মাধ্যমটিকে ‘ভার্চুয়াল ভূতুরে শহর’ বলে আখ্যায়িত করে।
গুগল প্লাস বর্ধিত পণ্য বলে যে ৫০ মিলিয়ন ব্যবহারকারীর হিসাব গুগল দিয়েছে তার মাঝে ইউটিউব, অ্যানড্রয়েড বাজার এবং গুগল অনুসন্ধানের ব্যবহারকারী রয়েছে। গুগল প্লাসে অ্যাকাউন্ট না থাকা স্বত্বেও এ সকল সাইটে আপনি দিনে বেশ সময় কাটান। তাই না?
টাইমসের প্রতিবেদন অনুযায়ী শুধু গুগল প্লাসে সময় অতিবাহিত করাকেই সামাজিক যোগাযোগ ব্যবহারকরার মাপকাঠি নয় বরং গুণদর্তার মতে গুগল প্লাস হচ্ছে একটি ‘সামাজিক কম্বল যা গুগলের পুরো অভিজ্ঞতাকে আচ্ছাদিত করে রেখেছে।’
গুগলের ভাষায় ব্যবহারকারী যখন ইউটিউব বা গুগল অনুসন্ধানে লগ ইন অবস্থায় ব্যবহার করবে সে সময় তারা সকলে আসলে গুগল প্লাস ব্যবহারকারী।
দারুণ চালাকি!