Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
বাগেরহাট, ২৮ ফেব্রুয়ারি: বাগেরহাটের শরণখোলা রেঞ্জের কটকা সংলগ্ন সুন্দরবনের দুধমুখী খালে র্যাব-৮ এর সঙ্গে মঙ্গলবার দুপুরে বন্দুকযুদ্ধে চার বনদস্যু নিহত হয়েছেন। এসময় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের কমান্ডার নুরুজ্জামান জানান, সুন্দরবন অঞ্চল দিয়ে একটি অস্ত্রের চালান বনদস্যুদের কাছে হস্তান্তরের খবর পেয়ে র্যাব টহল জোরদার করে। শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য থেকে প্রায় দুই কিলোমিটার দূরে দুধমুখী খাল এলাকায় একটি ট্রলারকে সন্দেহ হলে র্যাব সদস্যরা ওই ট্রলারটিকে চ্যালেঞ্জ করে। র্যাবকে লক্ষ্য করে ওই ট্রলার থেকে গুলি করা হয়। র্যাবও পাল্টা গুলি শুরু করে। এক পর্যায়ে বনদস্যুরা ট্রলার রেখে বনের ভেতর পালিতে যাওয়ার সময়ে র্যাব সদস্যরা ওই এলাকাটি ঘিরে ফেলে। এরপর র্যাব ও বনদুস্যদের মধ্যে প্রায় দেড় ঘণ্টা বন্দুকযুদ্ধ চলে।
এক পর্যায়ে বন্দুকযুদ্ধ থেমে গেলে র্যাব, কোস্টগার্ড, বনরক্ষী ও পুলিশ সুন্দরবনের ভেতর তল্লাশি শুরু করে। ওইসময় চার বনদস্যুর লাশ, ৩০টি আগ্নেয়াস্ত্র, একটি ট্রলার ও বেশকিছু গোলাবারুদ উদ্ধার করা হয়।
প্রতিবেদন লেখার সময় পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি।
তবে সুন্দরবনের জেলেরা লাশ চারটি বনদস্যু গামাবাহিনীর সদস্যদের বলে জানিয়েছেন।