Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
ঢাকা, ১৯ ফেব্রুয়ারি: পর্যায়ক্রমে দেশের সব সরকারি ল্যান্ডফোন সরাসরি নম্বর ডায়ালে আনা হবে। এ ব্যবস্থা চালুর পর দেশের ভেতরে ফোন করতে কোনো কোড ব্যবহার করতে হবে না। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এ তথ্য জানান।
রোরবার সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে মুন্সিগঞ্জ সদরকে ঢাকা মাল্টি এক্সচেঞ্জ টেলিফোনের আওতায় নিয়ে আসা বিষয়ে উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
এর আগে মন্ত্রী তার দপ্তর থেকে টেলিফোনে কথা বলে মুন্সিগঞ্জকে ঢাকা মাল্টিএক্সচেঞ্জ’র আওতায় আনার প্রকল্প উদ্বোধন করেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ‘‘ঢাকা মাল্টি এক্সচেঞ্জ’র আওতায় এর আগে নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী এবং টুঙ্গীপাড়া অন্তর্ভুক্ত করা হয়েছে।’’
আগামী এপ্রিলের মধ্যে রাষ্ট্রায়ত্ব অপারেটর টেলিটকের থ্রিজি সেবা চালু করা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, “সব অপারেটর থ্রিজিতে চলে যাওয়ার পর আগামী ডিসেম্বরে ৪-জি সেবা চালু করা হবে।” সব মোবাইল অপারেটরকে ৪-জি সেবা শুরু করার জন্য একত্রে অনুমতিও দেয়া হবে বলে উল্লেখ করেন তিনি।
মন্ত্রী জানান, আগামী এপ্রিলে টেলিটকের গ্রাহকরা পরীক্ষামূলকভাবে থ্রিজি সেবা পেতে শুরু করলে টেলিটকের গ্রাহক সংখ্যা বেড়ে যাবে।
রাজিউদ্দিন আহমেদ বলেন, “দেশের প্রথম স্যাটেলাইট (উপগ্রহ) ‘বঙ্গবন্ধু-১’ উৎক্ষেপণের প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ২০১৩ সালের ডিসেম্বরে বা ২০১৪ সালে টেন্ডার আহবান করা হবে।”
তিনি জানান, স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য পরামর্শক প্রতিষ্ঠান নির্বাচনের কাজ শেষ হয়েছে। স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য বিভিন্ন প্রস্তাবও আসছে।
মন্ত্রী বলেন, “স্যাটেলাইট স্থাপনের জন্য ইতিমধ্যে মহাকাশ কক্ষপথের ১০২ ডিগ্রি পূর্বে বাংলাদেশকে জায়গা দেয়া হয়েছে।”
টেন্ডার প্রক্রিয়ার পর দুই বছরের মধ্যে স্যাটেলাইট উৎক্ষেপণ পুরোদমে শুরু হবে বলে জানান তিনি।
বার্তা২৪
Kibria sujan
February 20, 2012 at 10:05 pm
I like bd news.
ashutosh chowdhury
February 25, 2012 at 1:11 pm
hi