Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
রাজধানীর গুলশান ও তেজগাঁও এলাকায় মঙ্গলবার সকালে ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর করেছে হরতাল সমর্থকরা। হরতালের সর্মথনে বের হওয়া মিছিল থেকে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক নতুন বার্তা ডটকমকে জানান, মঙ্গলবার সকালে তেজগাঁও থেকে হরতালের সমর্থনে ছাত্রদল একটি মিছিল বের করে। মিছিল থেকে পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
গুলশান থানা পুলিশ জানায়, সকালে গুলশান এক নম্বরে প্রায় ১০টি গাড়ি ভাঙচুর করেছে হরতাল সমর্থকরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।