Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
আগামীকালের হরতালে সরকার কোন ধরনের বাধা দিলে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ এ ঘোষণা দেন। তিনি বলেন, হরতাল প্রতিহত করতে শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা হয়েছে দলের ভারপ্রাপ্ত মহাসচিব সির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫ সহস্রাধিক নেতাকর্মীর বিরুদ্ধে। বিএনপি নেতাদের ওপর পরিকল্পিত ও নৃশংস আক্রমণের পর তাদের বিরুদ্ধে আবার মিথ্যা মামলা দেয়া হয়েছে। রিজভী আহমেদ বলেন, গণহত্যার প্রতিবাদে মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হরতাল ডেকেছেন। কিন্তু সরকার এই হরতাল ঠেকাতে পুলিশ দিয়ে বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হরতাল আইনের পরিপন্থি নয়। এটি একটি গণতান্ত্রিক অধিকার। হরতাল প্রতিহত করতে চাইলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে। অতীতেও মামলা দিয়ে সরকার আন্দোলন থামাতে পারেনি। এবারও এর কোন প্রভাব পড়বে না। সংবাদ সম্মেলনে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান রিজভী আহমেদ। এসময় বিএনপির ঢাকা মহানগর সদস্য সচিব আবদুস সালাম, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।