Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্যদিয়ে শুরু হয়েছে জামায়াতের ডাকা দেশব্যাপী দ্বিতীয় দিনের হরতাল। এসময় জামায়াত-শিবিরের কর্মীরা কয়েকটি গাড়ি ভাঙচুর করে। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২০ জন। যাত্রীবাহী বাস চলাচল কম হলেও রিকশা ও সিএনজি চালিত অটোরিকশার চলাচল ছিল স্বাভাবিক। আজ ভোরে বরিশালে পুলিশের সঙ্গে জামায়াত ও ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। এসময় জামায়াতের কর্মীরা ৩টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এঘটনায় এক জামায়াত নেতাকে আটক করা হয়েছে।
এদিকে সকালে রাজধানীর পুরান ঢাকার শ্যামবাজারে হরতালের সমর্থনে মিছিল বের করে জামায়াত-শিবির কর্মীরা। এসময় তারা গাড়ি ভাঙচুর শুরু করলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ঘটনাস্থল থেকে ৫ পিকেটারকে আটক করে পুলিশ।
এদিকে নওগাঁ শহরের তুলশিগঙ্গা ব্রিজ এলাকায় সড়কের ওপর টায়ার জালিয়ে নওগাঁ-বগুড়া মহাসড়ক অবরোধ করে রেখেছে জামায়াত-শিবির। সকাল সাড়ে ৭টার দিকে শহরের তাজের মোড়ে জামায়াত-শিবির নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করে। এসময় তারা নওগাঁ-বগুড়া মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
উল্লেখ্য, গত ২৮শে ফেব্রুয়ারি জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর প্রতিবাদে রবি ও সোমবার টানা দুদিন হরতালের ডাক দেয় জামায়াত। হরতালের প্রথমদিন গতকাল দেশব্যাপী ব্যাপক সংঘর্ষ হয়। এতে অন্তত ২৪ জন নিহত হয়।