Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের দাবিকে যৌক্তিক ও চরম উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তাকে গ্রেপ্তার করা হবে। তাকে গ্রেপ্তারের বিষয়ে আইনি বিষয় ভেবে দেখা হচ্ছে। আজ সকালে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জামায়াত-শিবির নিষিদ্ধের বিষয়ে আইনগত কোন বাধা নেই উল্লেখ করে তিনি বলেন, সবার প থেকে জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি উঠেছে। সরকারের প থেকেও এই বিষয়ে ভেবে দেখা হচ্ছে। আমার দেশ’র ভারপ্রাপ্ত সম্পাদককে গ্রেপ্তারে গণজাগরণ মঞ্চের স্মারকলিপি দেয়ার বিষয়ে তিনি বলেন, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের জন্য গণজাগরণ মঞ্চ থেকে যে স্মারকলিপি দেয়ার কথা বলা হয়েছে তা যৌক্তিক। নগরীতে জামায়াত-শিবিরের মিছিলের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নিরাপত্তা জোরদার করার কারণে জামায়াত-শিবিরের মিছিল সীমিত জায়গায় হয়েছে। তবে মিছিলের অগ্রভাগে যারা ছিলেন তাদের আমরা শনাক্ত করতে পেরেছি। তাদের বিষয়ে যথাযথ ব্যবস্থা ও আইনি পদপে নেয়া হবে। রাজধানীর কলাবাগান মাঠে আয়োজিত অনুষ্ঠানে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি ড. আব্দুল মান্নান চৌধুরী, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নুরুল ইসলাম, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের কোষাধ্য মোর্শেদা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।