Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
জুমার নামাযের আগেই বায়তুল মোকরাররম চত্বরে বিক্ষোভ শুরু হয়েছে। জুমা আদায়করতে আসা কয়েকজন মুসল্লিকে পুলিশ গ্রেপ্তার করলে এ বিক্ষোভ শুরু হয়। মুসল্লিরা এ গ্রেপ্তারকে ধর্ম পালনে সরকারের বাধা হিসেবে অবিহিত করে বিভিন্ন শ্লোগান দিচ্ছে। আল্লাহ, রাসুল (সা.) ও ইসলাম নিয়ে কটূক্তিকারী ব্লগারদের শাস্তি এবং ইসলামী রাজনীতি নিষিদ্ধ করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিভিন্ন ইসলামপন্থী দলের আজকের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। বায়তুল মোকাররম এলাকাসহ বিভিন্ন মসজিদকে ঘিরে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। সাড়ে চার লাখ মসজিদ থেকে বাদ জুমা ইসলামী দলগুলোর বিক্ষোভ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। বিপরীতে শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে আজ দেশের প্রতিটি ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ইসলামপন্থী দলগুলো যেন মিছিল বের করতে না পারে এ ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে। একে শাহবাগের গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে দেয়া কর্মসূচি হিসেবে বিবেচনা করছে সরকার। তবে সর্বজন শ্রদ্ধেয় আলেম আল্লামা আহমদ শফি ও অন্যান্য ইসলামী দলের ডাকা আজকের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে সরকারের ভেতরে-বাইরে একধরনের অস্থিরতা তৈরি হয়েছে।