Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে এখন ইসলামী ব্যাংক। শাহবাগ চত্বর থেকে স্বাধীনতাবিরোধী প্রতিষ্ঠান হিসেবে এ ব্যাংকটিকে চিহ্নিত করা হয়েছে। ব্যাংকটির বিরুদ্ধে নানা বক্তব্যও দেয়া হয়েছে। গত কিছুদিনে দেশের বিভিন্ন স্থানে ইসলামী ব্যাংকের বেশ কয়েকটি শাখায় হামলা চালানো হয়েছে। কোথাও কোথাও দেয়া হয়েছে তালা। ব্যাংকটির কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তারও করা হয়েছে বিভিন্ন অভিযোগে। ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় বিশ্বের বিভিন্ন দেশের ১৩টি ব্যক্তি, প্রতিষ্ঠান এবং মন্ত্রণালয়ের নাম পাওয়া গেছে। ব্যাংকটির ওয়েবসাইটে দেয়া বিদেশী পৃষ্ঠপোষকদের তালিকায় সৌদি আরবের ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, কুয়েতের কুয়েত ফাইন্যান্স হাউজ, জর্ডানের জর্ডান ইসলামিক ব্যাংক, কাতারের ইসলামিক ইনভেস্টমেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ করপোরেশন, বাহরাইনের বাহরাইন ইসলামিক ব্যাংক, দক্ষিণ আফ্রিকার ইসলামিক ব্যাংকিং সিস্টেম ইন্টারন্যাশনাল হোল্ডিং, আল-রাজি কোম্পানি ফর কারেন্সি এক্সচেঞ্জ অ্যান্ড কমার্স, সৌদি আরবের শেখ আহমেদ সালেহ, মরহুম ফুয়াদ আব্দুল্লাহ্মেদ আল খাতিব, আরব আমিরাতের দুবাই ইসলামী ব্যাংক, কুয়েতের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়, দ্যা পাবলিক ইনস্টিটিউট ফর সোশ্যাল সিকিউরিটির নাম রয়েছে। ১৯৮৩ সালের ১৩ই মার্চ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিলো। ব্যাংকটির কর্মকর্তারা এটিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম শরীয়াভিত্তিক ব্যাংক দাবি করে থাকে। বর্তমান সরকারের আমলেই ক্রিকেট বিশ্বকাপ চলাকালে ঢাকার সৌন্দর্য বর্ধনের দায়িত্ব দেয়া হয়েছিলো ইসলামী ব্যাংককে। জাতীয় স্কুল ফুটবলের স্পন্সরও ছিল এ ব্যাংকটি।