Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
অস্থিতিশীলতা এড়াতে বিরোধী দলের সঙ্গে সরকারের রাজনৈতিক আলোচনার প্রস্তাব দিয়েছে ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে সংগঠনের নেতারা এ প্রস্তাব দেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এফবিসিসিআই’র নবনির্বাচিত নেতারা এ বৈঠক করেন। বৈঠকটি সৌজন্যমূলক হলে ব্যবসায়ী নেতারা প্রধানমন্ত্রীর কাছে একটি লিখিত বক্তব্য উপস্থাপন করেন। এতে বলা হয়, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হলে বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিতে পারে। এতে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট হয়। একইসঙ্গে সরকারের সফলতা ধরে রাখতে শেষ বছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার আহ্বানও জানান তারা।
নবনির্বাচিত সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদের নেতৃত্বে এফবিসিসিআই নেতারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। সংগঠনের সাবেক সভাপতি সালমান এফ রহমান ও একে আজাদও উপস্থিত ছিলেন। বৈঠকের আগে নবনির্বাচিত নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
লিখিত বক্তব্যে এসবিসিসিআই সভাপতি বলেন, দেশে যে রাজনৈতিক অস্থিরতা দেখা যাচ্ছে তাতে সবচেয়ে বেশি তিগ্রস্ত হবে দেশের অর্থনীতি। এ ধরনের কর্মসূচির কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতির গুরুতর অবনতি ঘটে। এতে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট হয়।
অস্থিতিশীল পরিবেশ অব্যাহত থাকলে বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নেবে। বিনিয়োগকারীরা একটি স্থিতিশীল পরিবেশ চায়। আর তা দিতে ব্যর্থ হলে কেউ বিনিয়োগ করতে আসবে না।