Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
ঢাকা, ০৭ ফেব্রুয়ারি : আগামী ৯ মার্চ বিএনপির জাতীয় কাউন্সিলের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। কাউন্সিলের স্থান নির্ধারণ সাপেক্ষে ওই তারিখ চূড়ান্ত করা হবে। বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয় বলে বৈঠক সূত্র জানিয়েছে।
বৈঠকে আগামী ১৩ ফেব্রুয়ারি ঢাকাসহ সারা দেশে গণমিছিল কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত হয়। এ ছাড়া গণমাধ্যমে প্রকাশিত জামায়াতে ইসলামীর সঙ্গে সরকারের সমঝোতা হওয়ার বিষয় এবং জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায়ে বিক্ষুব্ধ জনতার অবস্থান কর্মসূচি নিয়েও বৈঠকে আলোচনা হয় বলে জানা গেছে।
ঘন ঘন কর্মসূচি দিয়ে বিএনপির রাজপথে থাকার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় বলেও জানা গেছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তাঁর সভাপতিত্বে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত বৈঠক চলে। এতে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আর এ গণি, মওদুদ আহমদ, খন্দকার মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, সরোয়ারি রহমান প্রমুখ।