Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
একটি বিদেশী পত্রিকায় প্রকাশিত নিবন্ধে ‘বিদেশি শক্তিকে এদেশে হস্তক্ষেপের আহ্বান’ জানানোয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা সিএমএম আদালতে সকালে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়। তবে দুপুর গড়াতেই তা খারিজ করে দেন আদালত। সকালে মামলাটি করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মশিউর মালেক। বেলা তিনটার দিকে ঢাকার মহানগর হাকিম সাইফুর রহমানের আদালতে মামলার শুনানি শেষে তা খারিজ কওে দেয়া হয়। মামলার আরজিতে অভিযোগ করা হয়, গত ৩০শে জানুয়ারি ‘ওয়াশিংটন টাইমস’ পত্রিকায় ‘জিয়া: দ্য থ্যাংকলেস রুল ইন সেভিং ডেমোক্রেসি ইন বাংলাদেশ’ শিরোনামে একটি নিবন্ধ প্রকাশিত হয়। সেখানে বলা হয়, ‘হোয়েন দ্য ইউনাইটেড স্টেটস ওয়াজ ওয়ান অব দ্য ফার্স্ট ন্যাশনস টু রিকগনাইজ আওয়ার রাইট টু সেলফ ডিটারমিনেশন’- এটি সম্পূর্ণ মিথ্যা। প্রকৃতপক্ষে ১৯৭১ সালে প্রথমে ভুটান ও পরে ভারত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রথম স্বীকৃতি দেয়। মামলার অভিযোগে আরও বলা হয়, বিরোধী দলীয় নেতা হিসেবে সরকারের বিরুদ্ধে তিনি অবস্থান নিতে পারেন। তাই বলে দেশের অভ্যন্তরীণ ব্যাপারে কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ আহ্বান করতে পারেন না। ৩০শে জানুয়ারির নিবন্ধে খালেদা জিয়া বিদেশি শক্তিকে আহ্বান জানিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। এটা রাষ্ট্রদ্রোহের শামিল।