Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি, ০৬ ফেব্রুয়ারি : হযরত মোহাম্মদ (সাঃ) শেষ নবী ও কোরআন অবমাননা করে কাদিয়ানীরা গোলাম আহম্মদকে শেষ নবী দাবী করে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক স্কাউট মাঠের গজারী বন এলাকায় সমাবেশ করায় হাজার হাজার সুন্নী সমাবেশের তাবুতে অগ্নিসংযোগ করে ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে মাগরিবের নামাজ আদায় করে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার মৌচাক স্কাউট মাঠের গজারী বন এলাকায় বুধবার বিকেল ৫টার দিকে হাজার হাজার মুসল্লি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে তার কিছুক্ষন পরে কাদিয়ানীদের সমাবেশের তাবুতে অগ্নিসংযোগ করে। পরে হাজার হাজার সুন্নী মুসল্লিরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে জামায়াতের সাথে মাগরিবের নামাজ আদায় করে।
এ ব্যাপারে মাওলানা সৈয়দ হারুনুর রশিদ বলেন, হযরত মুহাম্মদ (সাঃ)কে শেষ নবী ও কোরআন না মেনে কাদিয়ানীরা গোলাম আহম্মদকে শেষ নবী হিসাবে মনে করে সমাবেশের প্রস্তুতি নিলে মঙ্গলবার আমরা প্রসাশনের নিকট লিখিত আবেদন জানাই। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীরা কোন ব্যবস্থা গ্রহণ করেনি। আমাদের নবী হযরত মোহাম্মদ (সাঃ)কে শেষ নবী ও কোরআন অবমাননা করে আমাদের নবীর বিরুদ্ধে সমাবেশ করে। ফলে আমরা আইন নিজের হাতে নিতে বাধ্য হই।
আরেক সুন্নী মুসল্লী মিজান বলেন, গোলাম আহম্মদ ভারতের পাঞ্জাব গুরুদাস
এলাকায় জন্মগ্রহণ করেন এবং নিজেকে শেষ নবী হিসেবে দাবী করেন। কাদিয়ানীরা তাকে শেষ নবী মেনে আমাদের নবী হযরত মুহাম্মদ (সাঃ)কে শেষ নবী অস্বীকার করে এখানে সমাবেশ করছিল। তাই আমরা আমাদের নবীকে সন্মান দেখিয়ে মহাসড়কে মাগরিবের নামাজ আদায় করি।
খবর পেয়ে জেলা মেজিষ্ট্রেট ও কালিয়াকৈর সহকারী পুলিশ সুপারসহ আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা ঘটনাস্থলে এসে সুন্নী মুসল্লীদের আশ্বাস দিলে তারা নামাজ পড়ে মহাসড়কে ত্যাগ করে। এসময় প্রায় ২ ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কে দীর্ঘ জানজটের সৃষ্টি হয়।