Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
যাবজ্জীবন নয়, মানবতা বিরোধী অপরাধের সাজা মৃত্যুদণ্ড দেয়ার দাবিতে শাহবাগে জনতার অবস্থান কর্মসূচি পালনকালে সেখানে উপস্থিত হয়ে তোপের মুখে পড়েন বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। দুপুর ১২টার আগে তিনি সেখানে গিয়ে প্রতিবাদকারীদের সমাবেশে বক্তৃতা করার এক পর্যায়ে উপস্থিত জনতা হইহুল্লোড় শুরু করেন। এ সময় তিনি বক্তৃতা বন্ধ করতে বাধ্য হন। হাছান মাহমুদ যুদ্ধাপরাধের বিচারে নিরপেক্ষতার প্রমাণ সরকার দিয়েছে বলে দাবি করে সমাবেশে সংহতি প্রকাশ করেন। বলেন, মন্ত্রী হিসেবে নয়, আওয়ামী লীগের প্রচার সম্পাদক হিসেবে সংহতি জানাতে এসেছি। কাদের মোল্লার ফাঁসি হবে, এটি ছিলো গোটা জাতির প্রত্যাশা। যেহেতু তার বিরুদ্ধে আনা হত্যার অভিযোগের পাঁচটিই প্রমাণিত হয়েছে, তাই আমার ব্যক্তিগত প্রত্যাশাও ছিলো, তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। কিন্তু তা হয়নি। তবে এটা প্রমাণিত হয়েছে যুদ্ধাপরাধের বিচারে ট্রাইব্যুনাল নিরপেক্ষভাবে কাজ করছেন। সরকার কোনো প্রভাব বিস্তার করছে না। যারা এতোদিন স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তাদের পক্ষে এখন আর এ বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার উপায় নেই। মন্ত্রীর এ কথা বললে উপস্থিত বিক্ষোভকারীরা বক্তব্যের প্রতিবাদ জানান। তারা তার বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। এ পর্যায়ে হাছান মাহমুদ বলেন, কাদের মোল্লার ফাঁসি হবেই। অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি ঘোষণা না দেয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাওয়ারও আহ্বান জানান ড. হাছান মাহমুদ।
অবরোধ কর্মসূচিতে সংহতি ও একাত্মতা জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নুহ আলম লেনিন, সাংবাদিক আবেদ খান, আওয়ামী লীগের সংসদ সদস্য ইস্রাফিল আলম প্রমুখ।