Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
হরতালের আগের রাতে রাজধানীতে বাসে অগ্নিদগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। উত্তরায় একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দিলে বাসের মধ্যেই ওই ব্যক্তির মৃত্যু হয়। সোমবার রাত ১০টার দিকে আজমপুর বাস স্ট্যান্ড এলাকায় তুরাগ পরিবহনের বাসটিতে আগুন ধরানো হয়। হরতালের সমর্থকরা বাসে আগুন দিয়েছে বলে পুলিশ দাবি করেছে। স্থানীয়রা জানান, চলন্ত অবস্থায় বাসটিতে আগুন দেখে গাড়ি থামাননোর পর যাত্রীরা সবাই নেমে পড়লেও একজন আটকা পড়েন। বাসের ভেতরেই অগ্নিদগ্ধ হয়ে তিনি মারা যান। এদিকে রাতে রাজধানীর আরও কয়েকটি স্থানে বাসে ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটে। এছাড়া রাস্তায় ককটেল বিস্ফোরণও ঘটানো হয়।