Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে চলছে দেশব্যাপী জামায়াত-শিবিরের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে। এতে কয়েক জন পুলিশ সদস্য আহত হয়। পুলিশ অন্তত অর্ধশতাধিক পিকেটারকে আটক করেছে। রাজধানীসহ দেশজুড়ে নেয়া হয়েছে নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর মিরপুর, শেওড়াপাড়া, ধানমন্ডি, রায়েরবাগ, মহাখালী, শাহজাহানপুর, কলেজগেট, যাত্রাবাড়ী, আগারগাওয়ের তালতলা, রাজারবাগ ও জিগাতলায় পুলিশের সঙ্গে পিকেটারদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এছাড়া সাভার, কুমিল্লার পদুয়ারবাজার, লক্ষ্মীপুর, সিলেটের দক্ষিণ সুরমা, চট্টগ্রাম. ফরিদপুর, সাতক্ষীরা, রাজশাহীর বিনোদপুরে সংঘর্ষের ঘটনা ঘটে। সকালে পিকেটাররা রাজধানীর মহাখালীতে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। শাহাজাহানপুরে পুলিশের সঙ্গে পিকেটারদের সংঘর্ষে দুই পুলিশ আহত হয়।
যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় জামায়াতের মিছিল থেকে একটি বাসে আগুন দেয়া হয়েছে। সকালে গজারিয়া পরিবহনের ওই বাসে আগুন দেয় পিকেটাররা। এ সময় ২৫টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের সঙ্গে পিকেটারদের ধাওয়া পাল্টা ধাওয়া চলে। ধানমন্ডি এলাকায় সকালে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে জামায়াত-শিবিরের কর্মীরা। এসময় তারা একটি দোতলা বাসে আগুন ধরিয়ে দেয় এবং প্রায় ১৫টি ককটেল বিস্ফোরণের ঘটানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পিকেটারদের ছত্রভঙ্গ করে দেয়। মিছিল থেকে পুলিশ ৫ জনকে আটক করেছে। সকালে তেজগাঁও সমকাল অফিসের সামনে সিএনজি অটোরিকশায় আগুন ধরিয়ে দেয় পিকেটাররা। সকাল ৯টার দিকে এলিফ্যান্ট রোডে একটি স্টাফ বাসে আগুন ধরিয়ে দেয় পিকেটাররা। এতে বাসটি ভস্মীভূত হয়ে যায়।
সাতক্ষীরায় জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৩ পুলিশ সদস্য আহত হয়। লক্ষ্মীপুরে হরতালের দাবি মিছিল বের করে শিবির কর্মীরা। এসময় তারা অন্তত ১০টি ককটেল বিস্ফোরণ ঘটায়।
রাজধানীতে আটক অর্ধশত
হরতালে রাজধানীর বিভিন্ন স্থান থেকে আজ সকালে অর্ধশতাধিক পিকেটারকে আটক করেছে পুলিশ। রাজধানীল শেওড়াপাড়া এলাকা থেকে ৭ জন, মহাখালীর টিবি গেটের গলি থেকে ১ জন, কাঁচাবাজারসংলগ্ন এলাকা থেকে ২ জন ও টেলিভিশন ভবনের কাছ থেকে ২ জন, ধানমন্ডির সাত মসজিদ রোড থেকে ৫ জনকে আটক করা হয়। যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় চিটাগং রোড থেকে ১ জন এবং ধানমন্ডি থেকে ৫ জনকে আটক করা হয়েছে। রাজধানীর বাইরে গাজীপুরে পিকেটিংকালে জয়দেবপুর থানা পুলিশ ৬ জন এবং টঙ্গী থানা পুলিশ ৬ জনকে আটক করেছে।
উল্লেখ্য, জামায়াত নেতা কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। এর প্রতিবাদে জামায়াতের পক্ষ থেকে হরতাল আহ্বান করা হয়।