Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
আন্তর্জার্তিক অপরাধ ট্রইব্যুনাল বাতিল ও বগুড়ায় চার কর্মী হত্যার বিচার দাবিসহ কয়েকটি দাবিতে রাজধানীতে শোডাউন করেছে জামায়াতে ইসলামী। সকালে মতিঝিল শাপলা চত্ত্বর এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের পর মতিঝিল থেকে কাকরাইল পর্যন্ত মিছিল করেছেন দলের নেতাকর্মীরা। সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা বক্তব্য রাখেন। সমাবেশকে ঘিরে পুরো মতিঝিল এলাকায় সকাল থেকেই ছিল তীব্র যানজট। তবে নির্ধারিত সময়ের মধ্যে সমাবেশ শেষে করে মিছিল শুরু করা হয়।
সকাল ১০ টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়। এরপর জামায়াত এবং শিবিরের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। ঢাকা মহানগর জামায়াতের নায়েবে আমির হামিদুর রহমান আযাদ, ঢাকা মহানগরের সহকারী সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভুইয়া, কেন্দ্রীয় সুরা সদস্য এডভোকেট মশিউল আলম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য লুৎফর রহমান, ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে দলের নেতাকর্মীরা ট্রাইব্যুনাল ভেঙ্গে দেয়া, কারাবন্দি নেতাদের মুক্তি দাবি করে বিভিন্ন শ্লোগান দেন। সকাল পৌনে ১১ টায় কারাবন্দি নেতাদের ছবিসহ ব্যানার নিয়ে মিছিল শুরু করেন কেন্দ্রীয় নেতারা। মিছিলটি দৈনিক বাংলা, বিজয়নগর হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়।
সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল আসতে থাকে মতিঝিল এলাকায়। ১০টার আগেই শাপলা চত্ত্বর এলাকার রাস্তা বন্ধ হয়ে যায়। সমাবেশ শুরুর পরও বিভিন্ন এলাকা থেকে মিছিল এসে সামবেশে অংশ নেয়। বড় শোডাউন দেখাতে রাজধানীর আশপাশের জেলা থেকেও কর্মী আনা হয়।
সকাল থেকে পুরো এলাকায় বিপুল সংখ্যক র্যাব ও পুলিশ সদস্য সতর্ক অবস্থায় মোতায়েন ছিল। সমাবেশ বা মিছিল চলাকালে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।