Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
ঢাকা, ০৩ ফেব্রুয়ারি : শিবিরকর্মী দেখামাত্র গুলির নির্দেশ দেওয়ার কথা অস্বীকার করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজির আহমেদ। এ মন্তব্য মিডিয়ার সৃষ্টি বলেও দাবি করেন তিনি। রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে ডিএমপি কমিশনার বলেন, ওইদিন তিনি এ ধরনের কোনো মন্তব্য করেননি। গণমাধ্যমকর্মীদের কাছে এ ধরনের কোনো তথ্য-প্রমাণ থাকলে তা উপস্থাপনের কথাও বলেন তিনি।
এ ধরনের বিকৃত সংবাদ পরিবেশনকে নৈতিকতা পরিপন্থী মন্তব্য করে ডিএমপি কমিশনার আরো বলেন, এ ব্যাপারে আমার প্রতিবাদ করার কিছু নেই। যারা এটা প্রচার করেছে তাদেরই দায়িত্ব তা প্রমাণ করা। তাছাড়া এ ধরনের নৈতিকতা পরিপন্থী সংবাদ করা থেকে বিরত থাকতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, গত সোমবার দুপুরে শিবিরের হামলায় আহত পুলিশ সদস্যদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে দেখতে গিয়ে ডিএমপি কমিশনার ‘শিবিরকর্মীদের দেখামাত্র গুলি’র নির্দেশ দেন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সেখানে চিকিৎসাধীন কনস্টেবল মোকলেছুর রহমানকে উদ্দেশ্য করে ডিএমপি কমিশনার বলেন, “অস্ত্র ছিল না, গুলি করতে পারনি? এখন থেকে শিবির দেখামাত্র গুলি করবে।” এ সময় তার সঙ্গে পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার উপস্থিত ছিলেন।