Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
২০০২-এ পথ দুর্ঘটনা মামলায় এক ব্যক্তির মৃত্যুর দায়ে ১০ বছর পর্যন্ত জেল হতে পারে বলিউড তারকা সালমান খানের। গত বৃহস্পতিবার মুম্বইয়ের এক আদালত মহারাষ্ট্র সরকারের এই মামলার আবেদন গ্রহণ করেছে। আপাতত সালমানের বিরুদ্ধে ৩০৪(১), (বেপরোয়া ও নিয়ন্ত্রণহীন গাডি চালানো) ধারায় মামলা চলছে। যার শাস্তিস্বরূপ সর্বোচ্চ ২ বছর পর্যন্ত কারাবাস হতে পারে সালমানের। কিন্তু ৩০৪(২) (ইচ্ছাকৃত নয়, কিন্তু এমন কাজে যদি কোন মানুষের মৃত্যু হয়) ধারায় তার শাস্তির মেয়াদ ১০ বছর পর্যন্তও হতে পারে। সালমানের আইনজীবী দীপেশ মেহতা জানিয়েছেন, আগামী ১১ই ফেব্রুয়ারি তাকে আদালতে হাজিরা দেয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। ২০০২ সালে সালমানের এসইউভি গাডি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পডে। সেই সময় তার গাডির ধাক্কায় ফুটপাতে ঘুমন্ত এক ব্যক্তির মৃত্যু হয়। ২০০৫ সালে তার বিরুদ্ধে বেপরোয়া ও নিয়ন্ত্রণহীন গাডি চালানোর অপরাধে মামলা শুরু হয়। তবে মুম্বই পুলিশ চেয়েছিল সালমানের বিরুদ্ধে আরও কঠোর অপরাধের অভিযোগে মামলা রুজু করা হোক। সেই কারণেই আদালতে ৩০৪(২) ধারায় মামলা করার আর্জি জানায় পুলিশ। সেই মামলাটি গ্রহণ করেছেন আদালত।