Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
ঢাকা, ০১ ফেব্রুয়ারি : রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তিন লাখ টাকা মূল্যমানের নির্মাণে যন্ত্রাংশ খুইয়েছেন সাত নির্মাণ শ্রমিক। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে গুলশান ২ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে। নাভানা রিয়েল এস্টেটের কর্মচারি ইমাম হোসেন জানান, গুলশান আজাদ মসজিদ সংলগ্ন নাভানা রিয়েল এস্টেটের তত্ত্বাবধানে নির্মিত একটি ভবনে কাজ করছিলেন ওই সাত শ্রমিক। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ শেষ করে ভ্রাম্যমান একটি হোটেল থেকে ডাল ও আলু ভর্তা দিয়ে ভাত খান শ্রমিকরা। খাওয়ার পরপরই অচেতন হয়ে শুয়ে পড়েন তারা। শুক্রবার সকালে অন্য সহকর্মীরা এসে ডাকাডাকি করলেও তাদের কোনো সাড়া-শব্দ পাওয়া যায়নি। পরে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইমাম হোসেন আরো জানান, শ্রমিকদের অচেতন করে ভ্রাম্যমান হোটেলওয়ালার ছদ্মবেশধারী অজ্ঞান পার্টির সদস্যরা রাতে তাদের কাজের বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে পালিয়ে যায়। নিয়ে যাওয়া যন্ত্রাংশের মূল্য আনুমানিক তিন লাখ টাকা হবে বলে জানান ইমাম হোসেন। অজ্ঞান পার্টির খপ্পরে পড়া শ্রমিকরা হলেন- আনোয়ার হোসেন (২৮), সাহাদত হোসেন (২৪), শরিফুল ইসলাম (২৬), হাবিব (২৮) জাহাঙ্গীর হোসেন (২৮), জহিরুল ইসলাম (২৫) ও আব্দুল হালিম (২৭) ।