Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
সাভার প্রতিনিধি, ৩১ জানুয়ারি : বুধবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকার সিঙ্গাপুর পাইলিং সাউথ পয়েন্ট স্কিলস ট্রেনিং সেন্টারের শিক্ষাথীদের আবাসিক দুটি শেডে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । খবর পেয়ে আগুন নিভাতে আসা দমকল বাহিনী ঘটনা স্থলে আসলে আগুন নিয়ন্ত্রনের জন্য রিজার্ভ পানি না থাকায় শিক্ষার্থীরা বিক্ষুদ্ধ হয়ে দমকল বাহিনীর পানিবাহী একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এক পর্যায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা অব্দুলাহপুর-বাইপাইল মহাসড়কে নেমে এসে রাস্তা অবরোধ করে গাড়ি ভাংচুর করতে থাকে। এতে রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত ২ঘন্টা মহাসড়ক যান চলাচল বন্ধ থাকে। ফলে সড়কটিতে মালবাহী ও যাত্রীবাহী বাস, ট্রাক, ও কাভার ভ্যান আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা জানায, অত্র সেন্টারে ৬ মাস মেয়াদি কোর্সে ভর্তি করার পর নানা অজুহাতে পরীক্ষায় ফেল করিয়ে সময় মত সিঙ্গাপুর না পাঠিয়ে কৌশলে এখানে আটকে রেখে ছাত্রদের কাছ থেকে অন্য ট্রেডের নাম ভাঙ্গিয়ে প্রতারনা করে ৫০-৬০হাজার টাকা নিয়ে থাকে। এর ফলে বেশী সময় ধরে এবং বেশী টাকা খরচ করে পুনরায় ট্রেনিং করে পরীক্ষা দিতে হয়। সিংগাপুরে পাঠাতে না পেরে কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কোটি কোটি টাকা আত্মসাত করার জন্য নিজেরাই এ আগুন লাগিয়ে ছাত্রদের বিরুদ্ধে মামলার পায়তারা করছে বলে ছাত্ররা অভিযোগ করেছেন ।