Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
ঢাকা: পদ্মাসেতুর মামলা নিয়ে আমি নানা চাপের মধ্যেও টিকে আছি। রয়েছে বিশ্বব্যাংক, সরকার এবং মিডিয়ার চাপও।
বুধবার সন্ধ্যায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান তার কার্যািলয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলছেন।
পদ্মাসেতুর মামলায় নতুন করে সাবেক দুই মন্ত্রী আবুল হোসেন এবং আবুল হাসান আসামি হবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিষয়টি তদন্তানাধীন। তদন্ত কর্মকর্তাদের কাজ শেষ করতে দিন। তবে তদন্তকালে সন্দেহভাজন কাউকে বেশি বা কম গুরুত্ব দেয়া হবে না। সন্দেহভাজন সবাইকেই সমান গুরুত্ব দেয়া হচ্ছে। এ বিষয়ে কোনো সংশয় নেই।”
কানাডায় দুদকের তদন্ত দল যাবে কিনা? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা কানাডীয় কর্তৃপক্ষের চিঠির উত্তর পাঠিয়েছি। এখন তাদের পক্ষ থেকে জবাব আসুক। আমরা তো যাবার জন্য প্রস্তুত। তবে এ ক্ষেত্রে বেশ কিছু নিয়ম কানুন এবং আনুষ্ঠানিকতা রয়েছে। যদি না গিয়েও সবকিছ পেয়ে যাই, তা হলে তো আর যেতে হবে না।”
বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাডভোকেট সিগমা হুদা এবং আলী আজগর লবির বিরুদ্ধে লন্ডনে ফ্ল্যাট কেনা সংক্রান্ত ঘটনায় দুদক মামলা করবে কিনা এই প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, “আগে এএলএআর’র মাধ্যমে তথ্য উপাত্ত আসুক। তথ্য উপাত্ত ছাড়া তো আর মামলা করা যাবে না।”