Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
আগামী সংসদ নির্বাচনের জন্য ৩২ প্রার্থীকে দলীয় মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি। জাতীয় নির্বাচন কিভাবে হবে এই নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে যখন অচলাবস্থা চলছে ঠিক সেই সময় জাতীয় পার্টি প্রার্থীর তালিকা ঘোষণা নিয়ে নানা জল্পনা। সরকারি দল ইতিমধ্যেই আগামী জাতীয় নির্বাচন নিয়মমাফিক অনুষ্ঠিত হবে ঘোষণা দিয়েছে। বিএনপির নেতৃত্বে ১৮ দলীয় জোট তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচনে অংশ না নেয়ার কথা বলছে। এমন পরিস্থিতিতে জাতীয় পার্টির প্রার্থী তালিকা ঘোষণায় রাজনৈতিক মহলে কৌতুহল বিএনপি জোটকে বাইরে রেখেই মহাজোট নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে কিনা। বলা হচ্ছে, এরশাদ মহাজোট ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও নির্বাচনে এককভাবে জাতীয় পার্টি অংশ নিয়ে বিরোধী দলের ভূমিকা পালন করতে পারে। এমন একটি কাল্পনিক ছক আলোচনায় আছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী জাতীয় নির্বাচনের জন্য পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদ ৩২ প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে। এককভাবে নির্বাচন করার প্রস্তুতির অংশ হিসেবেই দলের এ প্রার্থী তালিকা প্রকাশ করা হলো। মহাজোট ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা না দিয়েও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ আগে থেকেই এককভাবে নির্বাচন করার ঘোষণা দিয়ে আসছেন।
মনোনীতরা হলেন- দলের প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ (ময়মনসিংহ-৪), কাজী জাফর আহমদ (কুমিল্লা-১১), আনিসুল ইসলাম মাহমুদ (চট্টগ্রাম-৪), জিয়াউদ্দিন আহমেদ বাবলু (চট্টগ্রাম-৫), মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার (পটুয়াখালী-১), সালমা ইসলাম (ঢাকা-১), অধ্যাপক দেলোয়ার হোসেন খান (ঢাকা-৯), কাজী মাহমুদ হাসান (নরসিংদী-৪/গাজীপুর-২), আহসান হাবিব লিংকন (কুষ্টিয়া-২), আতিকুর রহমান (হবিগঞ্জ-৩), সোলায়মান আলম শেঠ (চট্টগ্রাম-৮), মুজিবুল হক চুন্নু (কিশোরগঞ্জ-৩), এস এম আবদুল মান্নান (মানিকগঞ্জ-২), সুনীল শুভরায় (খুলনা-১), রত্না আমিন হাওলাদার (বরিশাল-৬), মোস্তফা জামান বেবী (নরসিংদী-১), সৈয়দ দিদার বখত (সাতক্ষীরা-১), নবাব আলী আব্বাস (মৌলভীবাজার-২), জিয়াউল হক মৃধা (ব্রাহ্মণবাড়ীয়া-২), শহিদুল ইসলাম (চাঁদপুর-২), খন্দকার আবদুস সালাম (গাজীপুর-১), রেজাউল ইসলাম ভূঁইয়া (ব্রাহ্মণবাড়ীয়া-৩), মো. সেলিম উদ্দিন (সিলেট-৬), হাসান সিরাজ সুজা (মাগুরা-২), আলাউদ্দিন (ফেনী-২), শফিকুল ইসলাম মধু (খুলনা-৬), শরিফুল ইসলাম সরু চৌধুরী (যশোর-৫), আশরাফ সিদ্দিকী (টাঙ্গাইল-৮), সাব্বির আহমেদ (সিলেট-৫), সোমনাথ দে (বাগেরহাট-৪), শংকর পাল (হবিগঞ্জ-২) ও শাহাব উদ্দিন বাচ্চু (রাজশাহী-৩)। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে উল্লিখিত প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। পরে আরও প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।