Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
শাকিব খান অভিনীত প্রথম ডিজিটাল ছবি ‘জোর করে ভালবাসা হয় না’। শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত এই ছবিটি ১লা ফেব্রুয়ারি ঢাকাসহ সারা দেশে মুক্তি পাবে। ডিজিটাল পদ্ধতিতে ৩৬টি এবং ৩৫ মি. মি. এ ১২টি প্রেক্ষাগৃহে একযোগে ছবিটি মুক্তি পাবে বলে জানালেন ছবির প্রযোজক আবদুল মাবুদ কাওসার। তিনি বলেন, বেশ জমজমাট গল্প আর দুর্দান্ত অ্যাকশন নিয়ে শাকিব খান দীর্ঘদিন পর দর্শকদের সামনে আসছেন। আমাদের বিশ্বাস ‘জোর করে ভালবাসা হয় না’ ছবিটি দর্শকদের ভাল লাগবে। তুষার কথাচিত্রের পরিবেশনায় মুক্তির জন্য প্রস্তুত এ ছবিতে শাকিব খানের সঙ্গে রয়েছেন সাহারা, আয়েশা মুক্তি, সাহিদ খান, আলীরাজ, সাদেক বাচ্চু, সুব্রত, রেহানা জলি, গুলশান আরা পপি, নাসরিন, ববি, জ্যাকি, আফজাল, কাবিলা ও মিশা সওদাগর।
ছবির কাহিনী আবদুল্লাহ জহির বাবু, চিত্রগ্রহণে এমএ কাইয়ূম, সংগীত আলী আকরাম শুভ, সম্পাদনা তৌহিদ হোসেন চৌধুরী, অ্যাকশন সালাম ও ডিএইচ চুন্নু, নৃত্যে মাসুম বাবুল, মেকআপ হায়দার আলী, ড্রেস নাজিম এবং স্থিরচিত্রে আলতাফ হোসেন চৌধুরী। ‘জোর করে ভালবাসা হয় না’ দিয়ে শাকিব খানের নতুন বছরে ২০১৩ শুরু হবে। এর এক সপ্তাহ পর অর্থাৎ ১৫ই ফেব্রুয়ারি মুক্তি পাবে তার অভিনীত আরেক ছবি ‘দেবদাস’।