Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে পদ্মা সেতুর কাজ বন্ধ হয়ে যাওয়া এবং ছাত্রলীগের নেতিবাচক কর্মকাণ্ড গণতান্ত্রিক রাজনীতিকে বিব্রত করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ দুপুরে সচিবালয়ের তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি। ইনু বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগ বা ছাত্রলীগ নামধারী কতিপয় উচ্ছৃঙ্খলাকারীর তাণ্ডব অবশ্যই গণতান্ত্রিক রাজনীতিকে বিব্রত করে। পদ্মা সেতুর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, পদ্মা সেতু বিষয়ে অভিযোগ আসার পর সরকার পদক্ষেপ নিয়েছে। মন্ত্রী ও সচিবদের সরিয়ে দেয়া হয়েছে। এখন তদন্ত চলছে। দেশী-বিদেশী তদন্তের ভিত্তিতে ধাপে ধাপে ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে প্রশাসনের যে কোন দুর্নীতি বা বিশৃঙ্খল ঘটনা রাজনীতিকে বিব্রত করে। আমরা পাশ না কাটিয়ে এর মোকাবিলা করছি। জামায়াত শিবিরের সহিংসতার সমালোচনা করে ইনু বলেন, আবারও প্রমাণ করে, জামায়াত-শিবির শুধু যুদ্ধাপরাধীদের দোসর নয়, তারা বাংলাদেশের গণতন্ত্র বা গণতান্ত্রিক রীতিনীতি ধ্বংস করে দেশকে চক্রান্তের দিকে ঠেলে দেয়ার একটা মহাচক্রান্তে লিপ্ত। এ ব্যাপারে দেশবাসীকে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।