Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
লা-লীগায় টানা ১১ ম্যাচে গোল করা একমাত্র খেলোয়াড় এখন বার্সেলোনার স্ট্রাইকার লিওনেল মেসি। রোববারের খেলায় তার করা একহালি গোলে ওসাসুনাকে বড় ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। ৫-১ গোলে উড়িয়ে দেয়া এ ম্যাচে বর্তমান বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি একাই করেছেন ৪ গোল। এর মাধ্যমে নিজের মুকুটে চারবারের ব্যালন ডি’অরজয়ী মেসি নতুন আরও দু’টি রেকর্ডের পালক সংযোজন করলেন। প্রথমটি টানা বেশি ম্যাচে গোল করার রেকর্ড। আর দ্বিতীয়টি, সবচেয়ে কম বয়সী হিসেবে লীগে ২০০ গোলের মাইলফলক স্পর্শ। পরশুর ৪ গোলের মাধ্যমে লীগে সব মিলিয়ে ২৫ বছর বয়সী মেসির গোলের সংখ্যা ২০২। লা-লীগায় নিজেদের ২১তম ম্যাচে মুখোমুখি হয় স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও ওসাসুনা। ন্যু ক্যাম্পে নিজেদের মাঠে তুলনামূলক দুর্বল দল ওসাসুনাকে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান সুসংহত রেখেছে বার্সা। এ জয়ে আগের দিন পয়েন্ট টেবিলে ব্যবধান কমিয়ে আনা রিয়াল মাদ্রিদের সঙ্গে আবারও ব্যবধান বাড়িয়ে নিল তারা। রিয়ালে সঙ্গে তাদের পয়েন্ট ব্যাবধান এখন ১৫। ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। আর ৪৩ পয়েন্ট নিয়ে তিন-এ আছে রিয়াল। বার্সার চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যখানে রয়েছে রাদামেল ফ্যালকাওয়ের দল অ্যাটলেটিকো মাদ্রিদ। এ ম্যাচে একহালি গোল করে মেসি গোলের ব্যাবধান বাড়িয়েছেন রিয়াল স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গেও। এ মওসুমে এখন পর্যন্ত মেসির গোলের সংখ্যা ৩৩। আগের দিন গেটাফেকে ৪-০ গোলে উড়িয়ে দেয়া রিয়ালের ম্যাচে হ্যাটট্রিক করা রোনালদো মেসির চেয়ে ১২ গোল পিছিয়ে আছেন। এ মওসুমে রোনালদোর গোল সংখ্যা ২১টি। ১৮ গোল নিয়ে দুই তারকার মাঝখানে আছেন অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও। ন্যু ক্যম্পে নিজেদের মাঠে খেলার ১১ মিনিটে চার গোলের যাত্রা শুরু করেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনের মেসি। ২৪ মিনিটে ওসাসুনার সমতাসূচক, পরে সান্ত্বনাসূচকে পরিণত হওয়া একমাত্র গোলটি করেন রাউল সেডরিক। চার মিনিট পর পেনাল্টির মাধ্যমে বার্সাকে আবারও এগিয়ে দেন মেসি। ৪০ মিনিটে স্কোর লাইন ৩-১ করেন পেদ্রো। এরপর ৫৬ ও ৫৮ দুই মিনিটের ব্যবধানে ব্যবধান ৫-১ করে ফেলেন লিওনেল মেসি। এরপর বার্সার দেয়ালে আর কোন ফাটল ধরাতে পারেনি ওসাসুনা। আগামী পরশু কোপা ডেল রে’র সেমিফাইনালের প্রথম লেগের খেলায় আর একটি এল ক্লাসিকোর অপেক্ষায় আছে ফুটবল বিশ্ব। সেখানে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ঠিক এর আগের ম্যাচে শক্তি প্রদর্শনের খেলায় আপাতত মেসিই এগিয়ে। কারণ, রোনালদো হ্যাটট্রিক করলেও মেসি করেছেন এক হালি।