Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
ঢাকা: গ্ল্যাডিয়েটরসদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে হারের পর মঙ্গলবারই জয়ের রাস্তা চিনেছিল রংপুর রাইডার্স। বুধবার আবারো সেই পথেই হাঁটল আবদুর রাজ্জাকের দল। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় অলরাউন্ড পারফরম্যান্সে উত্তরের দলটি দক্ষিণের বরিশালের বিপক্ষে জয় তুলে নিয়েছে। এটি তাদের টানা দ্বিতীয় জয়। জিতেছে ৭ রানের ব্যবধানে।
খুলনায় শেখ আবু নাসের স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে রংপুর রাইডার্স। দলের উড়ন্ত সূচনাই এনে দিয়েছিলেন দুই ওপেনার ইমরুল কায়েস ও শামসুর রহমান। গোড়াপত্তনের জুটিতে আবদুর রাজ্জাকের দলকে ৮.১ ওভারে ৭০ রান এনে দিয়েছিল এই জোড়। তবে কায়েসকে ফিরিয়ে দিয়ে বরিশালকে ট্র্যাকে ফেরান অলক কাপালি। রান-খরায় ভুগতে থাকা কায়েস ২৭ রান করে সাজঘরে ফেরেন। কিন্তু আরেক প্রান্তে ঠিকই তাণ্ডব চালিয়ে যান আরেক ওপেনার শামসুর রহমান। তিনি ৪০ বলে ২ ছয় ও ৯ চারে ৬৬ রান করে ইলিয়াস সানির শিকার হন। লেজে নেইল ও’ব্রায়েন ও ক্যামেরুন বোগাসের দুটি কার্যকরী ইনিংসে শেষ পর্যন্ত রংপুর ৪ উইকেটে ১৭৪ রান করে। বরিশালের ইলিয়াস সানি ২টি ও অলক কাপালি ১টি উইকেট পান।
জয়ের জন্য ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বরিশাল বার্নার্সের। দলীয় ১ রানেই বিদায় নেন ওপেনার ফিল মাস্টার্ড। এরপর ১৪ রানে ডেনলি এবং ৩৩ রানে অলক কাপালির বিদায় দলটিকে আরো বিপদে ফেলে দেয়। এই অবস্থায় দলের হাল ধরেন বরিশাল অধিনায়ক ব্রাড হজ ও সাব্বির রহমান। এই জুটি যতক্ষণ ক্রিজে ছিল, বরিশালের জয়ের স্বপ্নটা ততক্ষণ ছিলই। ৫৮ রানে হজ যখন আউট হন, তখন দলের স্কোর ১৪.১ ওভারে ১০৭। আরক প্রান্তে রানের চাকা সচল রাখেন সাব্বির। শেষ পর্যন্ত ৩৫ বলে ৬৯ রান করে ফেরেন বাংলাদেশী এই হার্ড হিটার। আর তাতেই আশা শেষ বরিশালের। তীরে এসে হারতে হয় মাত্র ৭ রানের ব্যবধানে। শেষ পর্যন্ত বরিশালের সংগ্রহ ৮ উইকেটে ১৬৭ রান। রংপুরের আবদুর রাজ্জাক ৩৩ রানে নেন ৪টি উইকেট। দিমিত্রি মাসকারেনহাস, ফিদেল এডওয়ার্ডস, কেভিন ও’ব্রায়েন ও অমিত কুমার ১টি করে উইকেট নেন।