Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
ঢাকা: রোববার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও গেম অন স্পোর্টস ম্যানেজমেন্ট ও অ্যাক্টিভ সার্ভিসেসের সঙ্গে বৈঠক শেষে সিদ্ধান্ত নিয়েছে বিপিএলে টিকিটের কমানোর। নতুন দাম অনুযায়ী খুলনার ম্যাচ থেকে সর্বনিম্ন গ্যালারির টিকিট ৩৫০ টাকা থেকে কমিয়ে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিপিএলের দ্বিতীয় আসরের উদ্বোধনী ম্যাচ থেকেই দর্শক শূন্যতায় ভুগছিল বিপিএল। কিন্তু অ্যাকটিভ সার্ভিসেসের কাছে আগেই ২০ কোটি টাকায় টিকিট স্বত্ব বিক্রি করে দেয়ায় এককভাবে দাম কমানোর সিদ্ধান্ত নিতে পারছিল না বিপিএল গভর্নিং কাউন্সিল। শেষ পর্যন্ত সবপক্ষ ছাড় দিতে রাজি হলে একটা সমঝোতা হয়েছে। তবে ঢাকার দর্শকদের এ সুযোগ পেতে অপেক্ষা করতে হচ্ছে লম্বা সময়। কারণ সোমবার থেকে খুলনা ভেনুতে চলে যাচ্ছে বিপিএলের ম্যাচ। প্রথম ম্যাচ থেকেই নতুন দামের এ সুযোগ পাচ্ছেন শহরটির ক্রিকেটপ্রেমীরা। এরপর বিপিএল চট্টগ্রাম হয়ে আবার ফিরবে ঢাকায়।
নতুন নির্ধারিত মূল্যে কেবল মাত্র ভেনুগুলোর সর্বনিম্ন গ্যালারির টিকিটের দাম কমানো হয়েছে। নতুন দাম অনুযায়ী খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামের পশ্চিম ও পূর্ব গ্যালারির টিকিট ২০০ টাকায় এবং চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামের সাধারণ গ্যালারির টিকিট পাওয়া যাবে ২০০ টাকায়। আর মিরপুরের পূর্ব গ্যালারির ৩৫০ টাকার টিকিট পাওয়া ২০০ টাকায় এবং উত্তর ও দক্ষিণ গ্যালারির ৫০০ টাকা দামের টিকিট দর্শকরা কিনতে পারবেন ৩০০ টাকায়।