Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
বাংলাদেশ প্রিমিয়ার লীগের দ্বিতীয় দিনের খেলায় লীগের তৃতীয় ম্যাচে দুরন্ত রাজশাহী পেয়েছে দুরন্ত এক জয়। দুরন্ত রাজশাহীর ছুড়ে দেয়া মাত্র ৯৯ রানে টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৯৭ রানে অল আউট যায় চিটাগং কিংস। রাজশাহী জয় পেয়েছে মাত্র ২ রানে। ইনিংসের শেষ ওভারে চিটাগংয়ের প্রয়োজন ছিল ৩ রানের। হাতে ছিল ৩ উইকেট। কিন্তু এরভিনের করা শেষ ওভারের প্রথম বলে উইকেট দ্বিতয়ি বলে রান আউট আবার তৃতীয় বলে বোল্ড হয়ে তিন ব্যাটসম্যান ফিরলে দুরন্ত রাজশাহীর ২ রানে জয় নিশ্চিত হয়ে যায়। এর আগে চিটাগং কিংসের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করতে নামে দুরন্ত রাজশাহী। মাহমুদুল্লাহ, বোপারার বেলিংয়ের সামনে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে রাজশাহী। ৯ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে মাত্র ৯৯ রান। ওপেনার তামিম ইকবাল করেন ১৬ বলে ১৭ রান। আর সর্বোচ্চ ৩১ বলে ২২ রানে অপরাজিত ছিলেন মুখতার আলি। আর কোন ব্যাটসম্যানই বিশ রান পেরোতে পারেননি। মাহমুদুল্লাহ ও বোপারা নিয়েছেন দু’টি করে উইকেট। আর ওরাম ও এনামুল হক নিয়েছেন একটি করে উইকেট।