Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
ঢাকা, ২৩ ডিসেম্বর : রোববার দুপুরের দিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাক হয়েছে। সাইটের হোমপেজে এখন ‘সাইটের মেরামতকাজ চলছে’ এই বার্তাটি দেখানো হচ্ছে। চলতি মাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো আক্রান্ত হলো ওয়েবসাইটটি।
আজ দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইনডেক্স অংশটি (www.mofa.gov.bd/index.php) খুললে দেখা যায়, সেখানে ‘অ্যানোনঘোস্ট’ নামের একটি সংগঠনের লোগো, বার্তা ও একটি ছবি রয়েছে। কালো ব্যানারের ওপর লেখা এক বার্তায় বিভিন্ন দেশের সরকারের উদ্দেশে হুমকি দিয়ে বলা হয়েছে, কোনো অবিচার ও নির্যাতন সহ্য করা হবে না। বার্তার শেষাংশে বলা হয়েছে, ‘আমরা অ্যানোনঘোস্ট, আমরা সংখ্যায় অনেক, আমরা ক্ষমা করি না, আমরা ভুলে যাই না, আমাদের ভয় কর।’
ওয়েবসাইটের হোমপেজ অংশে (www.mofa.gov.bd) লেখা আছে- ‘দ্য ওয়েবসাইট ইস আন্ডার মেইনটেন্যান্স অ্যান্ড কামিং সুন’।
এর আগে গত ৯ ডিসেম্বর আক্রান্ত হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটটি।
এদিকে ওয়েবসাইট হ্যাক হওয়া প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘আজ রোববার দুপুরের দিকে ওয়েবসাইট হ্যাক হওয়ার বিষয়টি জানতে পারি। এ ব্যাপারে দ্রুত কাজ করা হচ্ছে। বর্তমানে সাইট রক্ষণাবেক্ষণের কাজ চলছে।’
অবশ্য কারা এ ওয়েবসাইট হ্যাক করার মতো কাজ করতে পারে, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো তথ্য জানানো হয়নি।