Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
পুরান ঢাকায় পথচারী বিশ্বজিত দাস হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগ আরো চার ছাত্রকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এসব শিক্ষার্থীরা হলেন, মনোবিজ্ঞান বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের মো. কাইয়ুম মিয়া টিপু, রসায়ন বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের রাজন তালুকদার, ইতিহাস বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের মো. সাইফুল ইসলাম ও জিএম রাশেদুজ্জামান শাওন।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির প্রতিবেদনে ওই ঘটনায় জড়িত থাকার বিষয়টি উঠে আসায় এই চার ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
এদের মধ্যে রাজন ছাড়া বাকি তিনজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ৯ ডিসেম্বর বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধ চলাকালে পুরান ঢাকার ভিক্টোরিয়া পাকের্র কাছে হামলায় নিহত হন দজির্র দোকানি বিশ্বজিত। ছাত্রলীগের একদল নেতা-কর্মী এই হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।