Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
রংপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে এ পর্যন্ত প্রাপ্ত বেসরকারি ফলাফলে মেয়র পদে এগিয়ে রয়েছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও মোটর সাইকেল মার্কার প্রার্থী শরফুদ্দিন আহমেদ ঝন্টু।
৭ টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ঝন্টু পেয়েছেন ৩ হাজার ৪ শ’ ৩৩ ভোট। হাঁস প্রতীকের প্রার্থী জাতীয় পার্টির পদত্যাগী নেতা মোস্তাফিজার রহমান মোস্তফা পেয়েছেন ২৫৭৩ ভোট। জাতীয় পার্টির আরেক পদত্যাগী নেতা আবদুর রউফ মানিক চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ১৮৩২ ভোট।
সন্ধ্যার পর থেকেই একেকটি কেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করে। রংপুর শহরে পুলিশ লাইনের কমিউনিটি হলে স্থাপিত নির্বাচন কমিশনের অস্থায়ী ক্যাম্প থেকে বেসরকারি ফলাফল ঘোষণা করা হচ্ছে।
এর আগে সকাল ৮ টা থেকে কর্পোরেশনের ১৭৮ টি ভোটকেন্দ্রের ১ হাজার ৭০ টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। এর মধ্যে ৪ টি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে ভোট নেওয়া হয়েছে। বাকিগুলোতে ভোট গ্রহণ হয় স্বচ্ছ ব্যালট বাঙে। বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণের সময় থাকলেও কয়েকটি কেন্দ্রে লাইনে অপেক্ষমান ভোটারদের ৪ টার পরেও ভোট দিতে দেখা গেছে। ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই শুরু হয় গণনা।
রির্টানিং অফিসার মনিরুল ইসলাম বলেন, ভোটার উপস্থিতি দেখে মনে হয়েছে অন্তত ৭০ শতাংশ ভোট কাস্ট হতে পারে। তিনি জানান, কনকনে শীতের মধ্যেও নারী-পুরুষ সবাই যথেষ্ট উৎসাহ নিয়ে ভোট দিয়েছেন। কোথাও বড় ধরনের কোনো সহিংসতা বা দুর্ঘটনা ঘটেনি। তবে বিদ্যুতের অভাবে অনেকগুলো কেন্দ্রে চার্জার লাইট দিয়ে ভোট নেওয়া হয়েছে বলে জানান রির্টানিং অফিসার।
এদিকে, মাহিগঞ্জের মহেন্দ্রপাতা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সমর্থকদের মধ্যে ছোটখাটো সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন।
রংপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে মোট ভোটার ৩ লাখ ৫৭ হাজার ৭৪২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৯ হাজার ১২৮ ও নারী ১ লাখ ৭৯ হাজার ৬১৪ জন।
নির্বাচনে মেয়র প্রার্থী ১২ জন। ৩৩ টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন ৩২৭ জন ও ১১ টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯১ জন প্রার্থী লড়াই করছেন।