Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
২০ ডিসেম্বর : ইরানের বন্দর আব্বাসে নোঙর ফেলেছে রাশিয়ার ডেস্ট্রয়ার মার্শাল শাপোশনিকভ । ইরানের নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল হোসেইন আজাদ এ খবর দিয়েছেন।
ইরান ও রাশিয়ার মধ্যে সামরিক সম্পর্ক আরো জোরদার করার জন্য এ ডেস্ট্রয়ার ইরানের বন্দরে এসেছে বলে জানান তিনি।
গত মাসে রাশিয়ার কাস্পিয়ান বহরের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল সের্গেই অ্যালেকমিনস্কি ইরান ও রুশ নৌবাহিনীর মধ্যে সম্পর্ক আরো বাড়ানোর আহ্বান জানান। সে সময় তিনি বলেছিলেন, ২০১৩ সালের মধ্যেই রাশিয়ার যুদ্ধজাহাজ ও ফ্রিগেট ইরানের বন্দর সফর করবে।
এর আগে, গত ফেব্রুয়ারি মাসে ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি বলেছিলেন, প্রতিবেশি কয়েকটি দেশ তাদের নৌবহর ইরান সফরে পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে এবং তেহরান সেগুলোকে স্বাগত জানাতে প্রস্তুত। তিনি আরো বলেছিলেন, এ ধরনের সফর বিনিময়ের ফলে অন্য দেশের সঙ্গে সহযোগিতা বাড়ে এবং পারস্পরিক বোঝাপড়া ভালো হয়।