Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
ঢাকা: বৃহিস্পতিবার সকাল সাড়ে ১০টায় হোটেল রেডিসনে শুরু হবে বিপিএলের দ্বিতীয় আসরের নিলাম কার্যক্রম। বিপিএল কর্তৃপক্ষ এরইমধ্যে ভারতীয় কোম্পানি গেম অনের সঙ্গে তাদের সকল আনুষ্ঠানিকতা সেরে নিয়েছে।
বিপিএল গভর্নিং কাউন্সিল নতুন বছরে দ্বিতীয় আসরের দল গঠনে ফ্র্যাঞ্চাইজিগুলোকে বা মালিকদের খরচের সীমা নির্ধারণ করে দিয়েছে। চাইলেই কোনো দল ইচ্ছেমতো ব্যয় করতে পারবে না।
বৃহস্পতিবারের ক্রিকেটারদের নিলামে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ১৫ লাখ ডলার ব্যয় করতে পারবে বলে ঘোষণা করেছে। চাইলেই কোনো আইকন ক্রিকেটার যেমন তামিম, সাকিব, মুশফিক বা আশরাফুল-মাশরাফিদের দলে নিতে সর্বোচ্চ খরচ করতে পারবে না।
যদিও বিসিবির এডহক কমিটির অধীনে বিপিএল মাঠে গড়ানো নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল ক্রিকেটাঙ্গনে। কারণ গেম অনের সঙ্গে আর্থিক বনিবনা না হওয়া আর ক্রিকেটারদের আগের পাওনা পরিশোধ না করা এবং জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর না দেয়া ছিল আলোচিত। এখন দেখার বিষয় নিলামের পর কী হয়।
বিপিএল গর্ভনিং কাউন্সিলের সাধারণ সম্পাদক আইএইচ মল্লিক নতুন বার্তা ডটকমকে বলেন, “স্থানীয় ক্রিকেটারদের বাইরে এবার ১৩টি দেশের ১৩৪ জন খেলোয়াড়ের নিলাম হবে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ১০ জন বিদেশী ক্রিকেটারকে দলে নিতে পারবে। সর্বোচ্চ পাঁচজন খেলোয়াড়কে খেলাতে পারবে তারা।”
বিপিএলের প্রথম আসরে সর্বোচ্চ আট জন বিদেশিসহ সর্বোচ্চ ১৮ জন খেলোয়াড় দলে নেয়ার সুযোগ ছিল। কিন্তু এবার প্রতিটি দল ১০ জন করে স্থানীয় ক্রিকেটারসহ সর্বোচ্চ ২০ জনকে দলে নিতে পারবে। নতুন করে বিপিএল এমনই আইন করেছে। কালকের নিলামে সাত দলের চেয়ারম্যান উপস্থিত থাকবেন।
ওদিকে জানুযারিতে দ্বিতীয় আসরের নিলামের জন্য চারটি শ্রেণীতে স্থানীয় ১১৩ ও বিদেশি ১৩৪ ক্রিকেটারসহ ২৪৭ জনের নামের তালিকা প্রকাশ করেছে বিসিবি। ১৭ জানুয়ারি বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। ম্যাচ শুরু হবে তার পর দিন থেকে। বিদেশি ক্রিকেটারদের মধ্যে গোল্ডেন শ্রেণীতে ১৬, ‘এ’ শ্রেণীতে ১২, ‘বি’ শ্রেণীতে ২৭ ও ‘সি’ শ্রেণীতে ৭৯ জন আছেন নিলামে।
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে গোল্ডেন শ্রেণীতে ৪, ‘এ’ শ্রেণীতে ৭, ‘বি’ শ্রেণীতে ১৭ ও ‘সি’ শ্রেণীতে ৮৫ জনের নাম আছে নিলামের তালিকায়।