Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
২০ ডিসেম্বর:
ইসলামী সমমনা ৪ দল ঢাকায় আধাবেলা ও সারা দেশে সকাল স্বন্ধা হরতাল বড় ধরনের কোনো সহিংস ঘটনা ছাড়া পালিত হচ্ছে।
রাজধানীর মূল পয়েন্ট গুলোতে রয়েছে পুলিশ র্যা বের কড়া নিরাপত্তা। তার পরেও উত্তরা, পুরান ঢাকার দয়াগঞ্জে গাড়িতে আগুন এবং মিরপুর আনসার ক্যাম্প এলাকায় পুলিশকে বহনকারী একটি লেগুনা ভাঙচুর করেছে পিকেটাররা। এছাড়া বড় ধরনের কোনো সহিংস ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
অন্যদিকে সকালে বিজয় সরণীতে মিছিল করার চেষ্টা করলে সেখান থেকে পুলিশ আটজনকে আটক করে। এছাড়া মিরপুর থেকে আরো তিনজনকে আটক করার খবর পাওয়া গেছে।
মালিবাগ, কাকরাইল, পল্টন, বায়তুল মোকাররম এর আশপাশের এলাকায় ফজরের আযানের পর থেকেই পুলিশ ও র্যা ব মোতায়েন থাকতে দেখা যায়। পুরান ঢাকা ও যাত্রাবাড়ী কাজলাতে বিভিন্ন মাদ্রাসার সামনেও রয়েছে পুলিশের কড়া নিরাপত্তা।
এছাড়াও সকালে গাবতলী ও সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস ছেড়ে গেছে। তবে এর সংখ্য খুবই কম।ট্রেন চলাচল আগের মতোই স্বাভাবিক রয়েছে।
সোমবার সিপিবি, বাসদ এবং গণতান্ত্রিক বাম মোর্চা ইসলামী দলের রাজনীতি নিষিদ্ধ ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সারা দেশে হরতাল পালন করে।
শনিবার সংবাদ সম্মেলনে ইসলামী সমমনা ১২ দল বামদের হরতাল প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, যদি হরতাল প্রত্যাহার না করা হয়, তাহলে বাম দলের অপতৎপরতার বিরুদ্ধে বৃহস্পতিবার সারাদেশে সকাল সন্ধা হরতাল পালন করা হবে। তারই ধারাবাহিকতা বৃস্পতিবার হরতাল পালন করছে ইসলামী সমমনা দল গুলো।
তবে এ হরতালে ১২ দলের আহ্বায়ক মাওলানা মুহউদ্দীন খান,খেলাফত মজলিশের আমির মোহাম্মদ ইসহাক ও ইসলামী ঐক্যজোটের মহসচিব আব্দুল লতিফ নেজামীর দল সহ ৮টি দল অংশ নেয়নি। তাদের দাবি পরামর্শ ব্যতিারেকে ইসলামী ও সমমনা ১২ দলের নামে হরতাল ডাকা হয়েছে।এ হরতালের আমাদের কোনো সম্পৃক্ততা নেই। কারণ, এ বিষয়ে কোনো নীতিগত সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়নি।
এখন এ হরতাল ৪ দলের হরতালে পরিণত হয়েছে।