Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
প্রায় ১০ বছর যাবত র্যাম্প মডেলিংয়ের সঙ্গে জড়িত ফারজানা বুবলি। একজন র্যাম্প মডেল হিসেবে তার রয়েছে বেশ গ্রহণযোগ্যতা। গত ১৮ই ডিসেম্বর ঢাকার গুলশানের একটি অভিজাত রেঁস্তরায় হয়ে গেলো জনপ্রিয় এই র্যাম্প তারকার বিবাহোত্তর সংবর্ধনা। তারও আগে ম্যাজিক ডে ১২-১২-১২তে ব্যারিস্টার রেজভি আহমেদের সঙ্গে তার বিয়ের কাজ সম্পন্ন হয়। ৭ মাস পূর্বের প্রণয় সম্পর্ককে পরিণতিতে রূপ দিলেন ফারজানা বুবলি-রেজভি আহমেদ। কুমিল্লার ছেলে রেজভি ব্যারিস্টার হলেও ব্যবসার কাজেই বেশি জড়িত। অন্যদিকে ফরিদপুরের মেয়ে ফারজানা বুবলি র্যাম্প মডেল হিসেবে কাজ করার পাশাপাশি চলতি সময়ের বেশ কয়েকটি ভাল ভাল বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আকিজ টাইলস, গ্রামীণফোন ও আর এ কে সিমেন্ট। বর্তমানে এনটিভির প্রাণ ফ্রুটো মিউজিক ইউফোনি ও জিটিভির লাইফ ইন মেট্রো অনুষ্ঠান দু’টি উপস্থাপনাও করছেন ফারজানা বুবলি।