Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
পুনঃবিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ আবেদন করেছেন জামায়াতের সাবেক আমীর অধ্যাপক গোলাম আযম। সোমবার এ আবেদনের শুনানির দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। এ সময়ের মধ্যে জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামী এবং মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুনঃবিচার চেয়েও আবেদন করা হবে বলে জানিয়েছেন ডিফেন্স টিমের প্রধান আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক। তিনটি আবেদনেরই এক সঙ্গে শুনানি হবে। গোলাম আযমের পক্ষে ৬১০ পৃষ্ঠার আবেদন দায়েরের পর ব্যারিস্টার রাজ্জাক সাংবাদিকদের বলেছেন, বিচার বিভাগের মর্যাদাকে সমুন্নত রাখার জন্য এ আবেদন করা হয়েছে। বিচার বিভাগের মর্যাদা যদি টিকিয়ে রাখতে হয় তাহলে এ বিচার অবশ্যই নতুন করে শুরু করতে হবে। তিনি বলেন, কিভাবে বাইরে থেকে এ ট্রাইব্যুনালের আদেশ লিখিয়ে আনা হয়েছে তার প্রমাণ আমরা হাজির করেছি। গোলাম আযমের চার্জ গঠনের আদেশ দেয়া হয়েছে গত ১৩ই মে। এর আগের দিন বিদেশ থেকে এ আদেশ লিখিয়ে আনা হয়েছে। বিচার বিভাগের ইতিহাসে এত বড় জালিয়াতি আর কখনওই ঘটেনি। এ ঘটনা দেখে সারা দুনিয়ার মানুষ বিস্মিত হবে। দি ইকোনমিস্ট এবং দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত তথ্যের বাইরের তথ্য আপনারা কিভাবে পেলেন জানতে চাইলে ব্যারিস্টার রাজ্জাক বলেন, আমরা ওয়েবসাইট থেকে এ তথ্য সংগ্রহ করেছি। পুনঃবিচার আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত গোলাম আযমের মামলার শুনানি মুলতবি থাকবে। এদিকে, প্রসিকিউটর জেয়াদ আল মালুমের অপসারণ চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে। রোববার এ আবেদনের ওপর শুনানি হবে। গতকাল সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ক্যামেরা ট্রায়ালে এক সাক্ষীর সাক্ষ্য নেয়ার কথা থাকলেও তা নেয়া হয়নি। এ নিয়ে আসামিপক্ষ ও প্রসিকিউশনের আইনজীবীদের মধ্যে তীব্র বাক্বিতণ্ডা হয়েছে। ট্রাইব্যুনালে উপস্থিত সালাহউদ্দিন কাদের চৌধুরী বলেন, বিচার বিভাগের মান-মর্যাদা রক্ষার স্বার্থে স্কাইপ সংলাপের পুরোটাই শোনা দরকার। ১৭ ঘণ্টা সংলাপের মধ্যে প্রকাশ হয়েছে মাত্র ২ ঘণ্টা। স্কাইপ সংলাপ যারা হ্যাকিং করেছে তাদের বিরুদ্ধে আদেশ দেয়া হয়েছে। কিন্তু যারা চুরি করলো তাদের বিরুদ্ধে কোন আদেশ হলো না। ইকোনমিস্টের কাভার পেইজে বাংলাদেশের অবিচার নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। এটা আমাদের জন্য অসম্মানের। এতে আমাদের মান বাড়েনি, বরং কমেছে। তিনি বলেন, আমার বিরুদ্ধে ক্যামেরা ট্রায়াল করার আগে মালুমের ব্যাপারে করা আবেদন নিষ্পত্তি করতে হবে। ডেইলি স্টার বলছে, ৭৩ শতাংশ লোক পুনঃবিচার চায়।