Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
আবারও জনপ্রিয় টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে পারসন অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল ওই ম্যাগাজিনের অনলাইন সংস্করণে এ খবর জানানো হয়। এর আগে ২০০৮ সালে তিনি প্রথমবার একই সম্মাননায় ভূষিত হয়েছিলেন। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট তিনি। গত ৬ই নভেম্বর দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। পারসন অব দ্য ইয়ারে তার পরেই অর্থাৎ দ্বিতীয় অবস্থান পেয়েছে পাকিস্তানের শিশু মানবাধিকার কর্মী মালালা ইউসুফজাই। তিন নম্বর অবস্থানে রয়েছেন টেকনোলজিস্ট টিম কুক। চার নম্বরে অবস্থান করছেন মিশরের বহুল আলোচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি। পাঁচ নম্বরে স্থান পেয়েছেন ইউরোপে আন্ডারগ্রাউন্ডে স্থাপিত পরমাণু নিয়ে গবেষণা প্রতিষ্ঠান সার্নের বিজ্ঞানী ফাবিওলা গিয়ানোত্তি। প্রেসিডেন্ট বারাক ওবামা এবার নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্টের রেকর্ড ভেঙে ফেলেছেন। সেই রেকর্ড ভেঙে তিনি ৫০ শতাংশেরও বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া তার রয়েছে বিশ্বে ইতিবাচক ভূমিকা। তিনি ঠাণ্ডা মাথায় ইরান, সিরিয়া, মধ্যপ্রাচ্য পরিস্থিতি মোকাবিলা করছেন। এমন সব কারণে তাকে এ বছরও পারসন অব দ্য ইয়ার নির্বাচিত করা হয়েছে।