Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
প্রকৃত মুুক্তিযোদ্ধারা বিএনপির সংবর্ধনায় যেতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, ‘ভুয়া’ মুক্তিযোদ্ধারাই বিএনপির সংবর্ধনায় যাবে।
এসময় তিনি বিএনপিকে দ্বিমুখীনীতি ছেড়ে দেয়ার আহ্বান জানিয়ে বলেন, ভন্ডামি ছেড়ে হয় মুক্তিযুদ্ধের পক্ষে আসুন নইলে রাজাকারের খাতায় নাম লিখিয়ে যুদ্ধাপরাধী জামায়াতের সঙ্গে থাকুন।
বুধবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ তরিকত ফেডারেশনের ৩য় জাতীয় সম্মেলনে বক্তব্য দানকালে তিনি একথা বলেন।
হানিফ বলেন, বিএনপি তাদের দ্বৈত ভূমিকার কারণে জাতির কাছে বিতর্কিত। তারা একদিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিচ্ছে এবং অন্যদিকে যুদ্ধাপরাধী জামায়াতের সঙ্গে ওঠা-বসা ও বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে রাজাকারদের সঙ্গে একাট্টা হয়ে কাজ করছে।
শান্তির ধর্ম ইসলামকে ব্যবহার করে অনেকে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, অনেকে ধর্মভিত্তিক রাজনীতির মাধ্যমে ধর্ম ব্যবসা করে ইসলাম ধর্মকে বিতর্কিত করার চেষ্টা করছে। অনেকে তাদের কর্মকান্ডের মাধ্যমে ইসলাম ধর্মকে হিংসতার ধর্মে পরিচিত করছে। অথচ ইসলাম শান্তির ধর্ম।
জামায়াতকে বাংলাদেশের রাজনীতি থেকে নিশ্চিহ্ন করতে আ’লীগ সব সময় তরিকত ফেডারেশনের পাশে থাকবে উল্লেখ করে হানিফ বলেন, জামায়াত সব সময় দেশের সঙ্গে বেঈমানী করেছে। তারা ‘৪৭ সালে ব্রিটিশদের পক্ষ নিয়েছিল। ‘৭১-এ পাকিস্তানিদের পক্ষ নিয়েছে। এরা নিজেদের স্বার্থে ধর্মকে ব্যবহার করে।
যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে হানিফ বলেন, এ সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকর করা হবে। যতই চেষ্টা করা হোক না কেন, তা বন্ধ করা যাবে না।
তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর সভাপতিত্বে কাউন্সিলের প্রথম অধিবেশনে আরো বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, গণঐক্য ফোরামের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের সভাপতি অজয় রায়, সম্মিল্লিত ইসলামী জোটের চেয়ারম্যান জিয়াউল হাসানসহ তরিকত ফেডারেশনের কেন্দ্রীয় নেতারা।
এ অধিবেশনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন দলের প্রেসিডিয়াম সদস্য আব্দুস সবুর আসুদ। কাউন্সিলে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন এবং জামায়াত-শিবিরের বিরুদ্ধে তরিকত ফেডারেশনের সব কর্মকান্ডের পাশে থাকবেন বলে জানান।