Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
ঢাকা: আগামী বছরের শুরুতে পাকিস্তান সফরের জন্য নীতিগতভাবে সম্মত হয়েছে বাংলাদেশ। বিসিবি সূত্রে এ কথা জানা গেছে। এর ফলে ২০০৯ সালে পাকিস্তান সফরকারী শ্রীলংকা ক্রিকেট দলের ওপর সশস্ত্র হামলার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশনস এর প্রধান এনায়েত হোসেন সিরাজ সাংবাদিকদের বলেন, “পাকিস্তান সফরের জন্য আমরা নীতিগতভাবে সম্মত হয়েছি। বিসিবি’র সাবেক সভাপতি মোস্তফা কামাল পিসিবিকে পাকিস্তান সফরের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র পাওয়ার ভিত্তিতেই সফরটি অনুষ্ঠিত হবে।”
২০০৯ সালের মার্চে পাকিস্তানের রাজধানী লাহোরে শ্রীলংকান ক্রিকেট দলকে বহণকারী বাসের ওপর সশস্ত্র হামলার পর থেকেই বিদেশী দলগুলো পাকিস্তান সফর বর্জন করে আসছে। ওই হামলার ঘটনায় দলটির নিরাপত্তায় নিয়োজিত পাকিস্তানের ৮ ব্যক্তি নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছিলেন লংকান দলের ৭ খেলোয়াড়।
গত এপ্রিল মাসে বাংলাদেশ পাকিস্তান সফরের উদ্যোগ নিয়েছিল। সিমিত ওভারের সিরিজের জন্য ওই উদ্যোগটি শেষ পর্যন্ত ভেস্তে যায় আদালতের নিষেধাজ্ঞার কারণে। ঢাকার একটি আদালত ওই সময় নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে দল পাঠানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
তবে এই মুহূর্তে বাংলাদেশ দলের পাকিস্তান সফরের ওপর আদালতের কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বিসিবি’র মুখপাত্র জালাল ইউনুস বলেছেন, “এই সফরের জন্য চুক্তি সম্পাদনের আগে পাকিস্তান বোর্ডের একটি নিরাপত্তা ছক পাওয়ার অপেক্ষায় রয়েছে বিসিবি।”
তিনি বলেন, “এ বিষয়টি নিয়ে অচিরেই আমরা আমাদের খেলোয়াড়, কর্মকর্তা এবং সরকারের এ সংক্রান্ত নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকে বসবো।”
রাজধানী লাহোরে আগামী ১২ ও ১৩ জানুয়ারি পাকিস্তান দু’টি ম্যাচ আয়োজনের প্রস্তাব করেছে উল্লেখ করে ইউনুস বলেন, “ম্যাচ দু’টির একটি ৫০ ওভারের ওডিআই এবং অপরটি টি-২০ ক্রিকেট।
গত অক্টোবরে টি টুয়েন্টির দুটি প্রদর্শনী ম্যাচ সফলভাবে সম্পন্ন করেছে পাকিস্তান। এতে অংশ নিয়েছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা ও আফগানিস্তানের সদ্য অবসরে যাওয়া নামকরা তারকা খেলোয়াড়রা। ”
এদিকে দীর্ঘ ৫ বছর বন্ধ থাকার পর ভারতের সঙ্গে পুনরায় ক্রিকেট সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে যাচ্ছে পাকিস্তান। এর অংশ হিসেবে চলতি মাসের শেষ সপ্তাহে ভারত সফর করবে পাকিস্তান ক্রিকেট দল। এ সময় তারা স্বাগতিক ভারতের সঙ্গে দু’টি টি-২০ ও তিনটি ৫০ ওভারের একদিনের ম্যাচ খেলবে।