Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
আবারও ঢাকায় আসছেন এ সময়ে বলিউডের ব্যাপক জনপ্রিয় ও ব্যস্ততম কণ্ঠশিল্পী সুনিধি চৌহান। একটি কনসার্টে অংশ নিতেই এবার ঢাকা আসবেন তিনি। ৪ঠা জানুয়ারি ঢাকার আর্মি স্টেডিয়ামে মোবাইল সেট কোম্পানি নকিয়া আয়োজিত কনসার্টে অংশ নেবেন সুনিধি চৌহান। ইতিমধ্যে এ কনসার্ট আয়োজনের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। এদিকে এ কনসার্টে অংশ নিতে সুনিধির মুম্বই থেকে সরাসরি ঢাকার মাটিতে পা রাখার কথা রয়েছে ৪ঠা জানুয়ারি সকালে। আর এদিনই সন্ধ্যায় আর্মি স্টেডিয়ামের মঞ্চে গান গাইতে উঠবেন সুনিধি। সামপ্রতিক সময়ে বলিউডের বিভিন্ন ছবিতে গাওয়া তার জনপ্রিয় গানগুলোই তিনি ঢাকার এবারের কনসার্টে পরিবেশন করবেন বলে জানা গেছে। এর আগেও দু’টি কনসার্টে অংশ নিতে দু’বার ঢাকায় এসেছেন সুনিধি। তবে এবারই প্রথমবারের মতো ঢাকার স্টেডিয়ামে কনসার্ট করছেন তিনি। তাই স্বাভাবিকভাবেই এ কনসার্টটির প্রতি বাংলাদেশের দর্শকদের আগ্রহ ও কৌতূহল বেশি। এদিকে সুনিধির পাশাপাশি বাংলাদেশের কয়েকজন শীর্ষস্থানীয় শিল্পীও গান গাইতে পারেন এ কনসার্টে। ইতিমধ্যে এ কনসার্টের বিজ্ঞাপন ও টিভিসি প্রচারও শুরু হয়েছে। নির্দিষ্ট নকিয়া সেট ক্রয়ে এই কনসার্টের টিকিট ফ্রিও পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, সামপ্রতিক সময়ে বলিউডের সবচেয়ে আলোচিত কণ্ঠশিল্পী হিসেবে ধরা হয় সুনিধি চৌহানকে। ভিন্নধর্মী ও ধারালো কণ্ঠের কারণে শুরু থেকে এখন পর্যন্ত বলিউডে নিজের সফলতা ধরে রাখতে সক্ষম হয়েছেন তিনি। বেশ অল্প সময়ে অনেক সুপারহিট গান শ্রোতাদের উপহার দিয়েছেন সুনিধি। এদিকে ইতিমধ্যে ইন্ডিয়ান আইডলসহ ভারতের বিভিন্ন সংগীত প্রতিযোগিতায় বিচারক হিসেবেও কাজ করেছেন তিনি। কিছুদিন আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই গায়িকা। বর্তমানে সংসার ও গান নিয়ে তুমুল ব্যস্ত সময় পার করছেন গ্ল্যামারাস এই গায়িকা।