Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
শুক্রবার ২১শে ডিসেম্বর ধ্বংস হবে পৃথিবী- এমন এক পূর্বাভাস নিয়ে বিশ্বের একশ্রেণীর মানুষের মধ্যে চলছে তুলকালাম কাণ্ড। এমন পূর্বাভাস দেয়ার জন্য চীনে আটক করা হয়েছে ৯৩ জনকে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আত্মরক্ষার জন্য মাটির নিচে, আন্ডারগ্রাউন্ডে এক ব্যক্তি তৈরি করেছেন বোমা প্রতিরোধী একটি বিশেষ আবাসস্থল। তার ভিতর স্থাপন করেছেন চামড়ার সোফা, প্লাজমা টিভি, মেঝেতে বিছানো হয়েছে কাঠ। রয়েছে বহুতল বিছানা। মায়া ক্যালেন্ডার অনুযায়ী এ বছরের ২১শে ডিসেম্বর পৃথিবী ধ্বংস হবে। এখন থেকে ৫১২৫ বছর আগে খ্রিস্টপূর্ব ৩১১৩ অব্দে শুরু হয়েছিল মায়া ক্যালেন্ডারের ‘লং কাউন্ট’ ক্যালেন্ডার। এই ক্যালেন্ডার শেষ হচ্ছে শুক্রবার। তাই মায়া ক্যালেন্ডার যারা বিশ্বাস করেন তারা মনে করছেন ওইদিনই পৃথিবী ধ্বংস হবে। ২১শে ডিসেম্বর থেকে তিন দিন সূর্য উঠবে না এবং বিদ্যুৎ থাকবে না। ফলে অন্ধকারে ডুবে যাবে পৃথিবী। শুধু এক সৃষ্টিকর্তার অস্তিত্ব থাকবে। এ নিয়ে চীনে চলছে তোলপাড়। এমন বিশ্বাসীরা দোকানপাট থেকে শুকনো খাবার, মোমবাতি, জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে জমা করে রাখছেন। ফলে সেখানকার কোন কোন স্থানে বাজারে পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় জিনিসপত্র। এ রকম পূর্বাভাস দিয়ে মানুষের মধ্যে যারা আতঙ্ক সৃষ্টি করেছে তাদের মধ্য থেকে ৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই ধারণায় বিশ্বাস করে সিলিন্ডারের মতো দেখতে একটি বিশেষ আশ্রয় নির্মাণ করেছেন ক্যালিফোর্নিয়ার রন হুবার্ট। তিনি আন্ডারগ্রাউন্ডে এটি স্থাপন করেছেন। তার দাবি কোন বোমা এর ক্ষতি করতে পারবে না। এর ভিতর রয়েছে রাসায়নিক ও পারমাণবিক বোমার হামলা থেকে রক্ষার উপায়। রয়েছে বিছানা, রান্নাঘর, টয়লেট, ফায়ারপ্লেস। রন হুবার্ট এমন প্রতিটি আশ্রয় বিক্রি করছেন ৪৬ হাজার পাউন্ডে। ৫০০ বর্গফুটের এই সিলিন্ডার আকৃতির আশ্রয়ের ব্যাস ১০ ফুট। লম্বায় ৫০ ফুট। রন হুবার্ট বলেছেন, ২১শে ডিসেম্বরেই আমি এর ভিতরে আশ্রয় নেব। এর পর তিনদিন সেখান থেকে বের হবো না। কারণ, ওই সময় সৌর তেজষ্ক্রিয়তা দেখা দিতে পারে। অগ্নিগোলক ছুটে আসতে পারে পৃথিবীতে। আমি এ আশ্রয় নির্মাণে হাত দিয়েছি নিজের প্রয়োজনে। এখন অনেকেই অর্ডার নিয়ে আসছে।