Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
ঢাকা, ১৮ ডিসেম্বর : রাজশাহী ও সিলেটে জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারনে ৩৩তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানো হবে না বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৩৩তম বিসিএস পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত পিএসসির সদস্য কাজী নাসিরুল ইসলাম মঙ্গলবার দুপুরে বলেন, “বিসিএসের লিখিত পরীক্ষার সূচি আর পরিবর্তন করা হবে না। কোনো পরীক্ষাও পেছানো হবে না”
কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে বুধবার সিলেট বিভাগে অর্ধদিবস হরতাল ডেকেছে জামায়াত ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবির। কেন্দ্রীয় প্রচার সম্পাদক তাসনিম আলমকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহী বিভাগের আট জেলায়ও এদিন হরতাল ডেকেছে জামায়াত।
স্থগিত হওয়া ৩৩তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিথিত পরীক্ষা বুধবার শুরু হওয়ার কথা রয়েছে। ঢাকা, সিলেট, রাজশাহীসহ ছয়টি বিভাগীয় শহরের ২৬টি কেন্দ্রে এই পরীক্ষা হবে।
৩৩তম বিসিএসের আবিশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা গত ৬ থেকে ১১ অক্টোবর পর্যন্ত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করে পিএসসি। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টাকার বিনিময়ে লিখিত পরীক্ষার প্রশ্ন পাওয়া যাচ্ছে এমন খবর ছড়িয়ে পড়লে ওই সিদ্ধান্ত নেয় সরকারি কর্ম কমিশন।
১৮ ডিসেম্বর থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এদিন জামায়াতে ইসলামীসহ সব সাম্প্রদায়িক রাজনৈতিক দল নিষিদ্ধ করা এবং যুদ্ধাপরাধের বিচার দ্রুত শেষ করাসহ কয়েকটি দাবিতে সারা দেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়ায় গত ১৩ ডিসেম্বর পরীক্ষার সূচিতে পরিবর্তন আনে পিএসসি।