Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
বিয়ের ধুম লেগেছে শোবিজ মাধ্যমে। মীম, মোনালিসার পর এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জনপ্রিয় উপস্থাপিকা, অভিনেত্রী, লাক্স চ্যানেল আই সুপারস্টার রুমানা মালিক মুনমুন। গত ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে মুনমুনের বাগদান সম্পন্ন হয় রাজধানীর একটি অভিজাত রেস্তরাঁয়। মুনমুনের পাত্র তৌফিক হোসেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে কর্মরত। মুনমুন বলেন, পারিবারিকভাবে বিয়ের কথা পাকাপাকি হওয়ার পর তৌফিকের সঙ্গে জানাশোনা তো হয়েছেই। আশা করছি, সবার দোয়া এবং ভালবাসা নিয়ে আমরা নতুন জীবন শুরু করতে পারবো। মুনমুন জানান, আগামী ১৫ই ফেব্রুয়ারি বিয়ের দিন ধার্য করা হয়েছে। মুনমুন তার এই নতুন জীবনে প্রবেশের বিশেষ মুহূর্তে ভক্ত-দর্শক, শুভাকাক্সক্ষীদের কাছে দোয়া চেয়েছেন।