Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
স্প্যানিশ লা লিগায় নিজেদের সেরা ফর্মে থাকা বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। রোববার ন্যু ক্যাম্পে ৪-১ গোলের বিশাল ব্যবধানের জয়ে সেই অ্যাটলেটিকোকে ঘাড় থেকে ছেঁটে ফেলেছে বার্সা।
যথারীতি এই ম্যাচেও ফুটবল নৈপুণ্যের ঝলমলে আলো ছড়িয়েছেন বার্সা স্ট্রাইকার লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকার জোড়া গোল ছাড়াও অ্যাদ্রিয়ানো ও বাসেটসের ১টি করে গোল বার্সাকে লিগের মাঝপথেই শিরোপার সুবাস পাইয়ে দিচ্ছে।
হেসেখেলে বার্সা জিতলেও, প্রায় ৮৭ হাজার দর্শকের ন্যু ক্যাম্পকে স্তব্দ করে দিয়েছিলেন অ্যাটলেটিকোর মাদ্রিদের দুর্দান্ত স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও। খেলা শুরুর আধা ঘন্টা পর বলা যায় একক প্রচেষ্ঠায় বার্সার জালে বল ঢুকিয়ে দেন এই লিগে দারুণ চমক দেখানো ফ্যালকাও (০-১)।
তবে সমতা ফেরাতে দেরি করে নি বার্সাও। ৬ মিনিট পর দানি অ্যালভেজের পাস থেকে গোল করে খেলায় সমতা আনেন বার্সার ব্রাজিলিয়ান মিডফিল্ডার অ্যাদ্রিয়ানো (১-১)।
প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে বার্সাকে এগিয়ে দেন বাসেটস। পিকের কর্নার থেকে দারুণ এক গোল করেন এই মিডফিল্ডার (২-১)।
দ্বিতীয়ার্ধে দারুণভাবে জ্বলে ওঠেন বার্সা তারকা মেসি। এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডটাকে আরও উচ্চতায় নিয়ে যান এই ফুটবল জাদুকর। ৫৭ মিনিটে এ বছরে নিজের ৮৯তম গোলটি করেন মেসি (৩-১)।
খেলার নির্ধারিত সময় শেষ হওয়ার ২ মিনিট আগে এক বছরে নিজের ৯০তম গোল পূর্ণ করেন ফুটবল জাদুকর। অ্যাটলেটিকো ডিফেন্ডার দিয়েগো গডউইনের কাছ থেকে বল কেড়ে নিয়ে খুব কাছ থেকে অ্যাটলেটিকোর জালে বল পাঠান মেসি (৪-১)।
এই জয়ের ফলে ১৬ ম্যাচে ১৫ জয় ও ১ ড্র’য়ে ৪৬ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদকে আরো পেছনে ফেললো বার্সা। সমানসংখ্যক ম্যাচে অ্যাটলেটিকোর পয়েন্ট এখন ৩৭।
ব্যক্তিগত গোলসংখ্যায়ও অ্যাটলেটিকো স্ট্রাইকার ফ্যালকাওয়ের সঙ্গে ব্যবধান বেড়েছে মেসির। লিগে এখন পর্যন্ত মেসির গোলসংখ্যা ২৫। দ্বিতীয়তে থাকা ফ্যালকাওয়ের ১৭ আর বার্সার চিরপ্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার ক্রিস্টিয়ানো রোনালদোর ১৪।