Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
ঢাকার ফার্মগেটে ট্রাকের ধাক্কায় ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াছ কাঞ্চন আহত হওয়ার ঘটনায় কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সংগঠনের জেলা শাখার সভাপতি মতিউর রহমান ভূঁইয়া ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে সোমবার সকালে গৌরাঙ্গবাজার এলাকায় আয়োজিত মানববন্ধনে জেলা সিপিবির সম্পাদক রফিউল আলম চৌধুরী মিলাদ, জেলা টিইউসি সভাপতি সিরাজুল ইসলাম, ছড়াকার বাসিরুল আমিন, রুহুল আমিন জুয়েলসহ বিভিন্ন স্তরের মানুষ মানববন্ধনে অংশ নেন। সংগঠনের নেতৃবৃন্দ ইলিয়াছ কাঞ্চনের আহত হওয়ার ঘটনাকে তার ওপর ‘পরিকল্পিত হামলা’ বলে উল্লেখ করে এর সুষ্ঠু তদন্তশেষে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।