Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
ঢাকা, ১৫ ডিসেম্বর : ‘তথ্য-প্রযুক্তি হোক শিক্ষার বাহন’ স্লোগানকে সামনে রেখে আগামী ২৫-২৯ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে তথ্য-প্রযুক্তি পণ্যের আন্তর্জাতিক মানের জমকালো প্রদর্শনী ‘বিসিএস আইসিটি ওয়ার্ল্ড-২০১২।’ বাংলাদেশ কম্পিউটার সমিতির আয়োজনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে প্রদর্শনী উদ্বোধন করবেন। প্রবেশমূল্য জনপ্রতি ২০ টাকা। এ প্রদর্শনীতে তথ্য-প্রযুক্তির ৫২টি দেশী-বিদেশী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। থাকবে ৯০টি স্টল এবং ১৫টি প্যাভিলিয়ন। শুক্রবার বাংলাদেশ কম্পিউটার সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব তথ্য জানায় সমিতির সভাপতি মো. ফয়েজউল্যাহ খান। অনুষ্ঠানে প্রদর্শনীর আহ্বায়ক মো. শাহিদ-উল-মুনীর লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় সহ-সভাপতি মঈনুল ইসলাম এবং পরিচালক মোস্তাফা জব্বার ও এটি শফিক উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, তথ্য-প্রযুক্তি বিশ্ব ও ডিজিটাল জীবনধারাভিত্তিক নতুন সব আবিষ্কারের খোঁজ মিলবে এখানে।
পাশাপাশি থাকবে সচেতনতা, বিনোদন ও শিক্ষামূলক বৈচিত্র্যময় নানা আয়োজন। প্রদর্শনী প্রাঙ্গণে থাকবে উতসবমূখর ইভেন্ট কর্নার, যাতে থাকবে- সেলিব্রেটি শো, কুইজ প্রতিযোগিতা, প্রোডাক্ট শো, জাদু প্রদর্শনী, কৌতুক পরিবেশনা ইত্যাদি আয়োজন। এছাড়া মেলায় দর্শনার্থীদের জন্য প্রতিদিনই টিকিটের ওপর র্যাফেল ড্রয়ের আয়োজন থাকবে। এতে নেটবুকসহ জনপ্রিয় তথ্য-প্রযুক্তি পণ্য পুরস্কার দেয়া হবে। র্যাফল ড্র আর ওয়েব ফেয়ার ছাড়াও বিশেষায়িত প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতায় পুরস্কার থাকছে জনপ্রিয় তথ্য-প্রযুক্তিপণ্য । এবারও স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে বিনামূল্যে প্রদর্শনীতে প্রবেশ করতে পারবে। প্রদর্শনী উপলক্ষে বিলি করা প্রচারপত্র টিকিট কাউন্টারে প্রদর্শন করে বিনামূল্যে প্রবেশ টিকিট সংগ্রহ করতে পারবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রদর্শনী সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল প্রদর্শনী আয়োজনে সহযোগিতা করছে। আর ব্যবস্থাপনা সহযোগী হিসেবে রয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান মাত্রা।